‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালনের জাতীয় কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুন ২০২৫, ২১:২০আপডেট : ২৬ জুন ২০২৫, ২১:২০

জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবস পালনের জন্য ৩৬ সদস্যের একটি জাতীয় কমিটি গঠন করা হয়েছে। বুধবার (২৫ জুন) প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য জানায়। বৃহস্পতিবার (২৬ জুন) এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।  

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এই কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন। এছাড়া উপদেষ্টা ফারুক ই আজম সহ-সভাপতি ও উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী কর্মসূচি সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।

কমিটির অন্য সদস্যরা হলেন— অর্থ উপদেষ্টা, পরিকল্পনা উপদেষ্টা, আইন উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, শিল্প উপদেষ্টা, খাদ্য উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা, পরিবেশ উপদেষ্টা, যুব ও ক্রীড়া উপদেষ্টা, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা, মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা, ধর্ম বিষয়ক উপদেষ্টা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা, বাণিজ্য উপদেষ্টা, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা, ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য আব্দুল মুয়ীদ চৌধুরী, সফর রাজ হোসেন, বদিউল আলম মজুমদার, বিচারপতি এমদাদুল হক এবং ড. ইফতেখারুজ্জামান, মন্ত্রিপরিষদ সচিব, সেনাবাহিনী প্রধান, নৌ বাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, অর্থ মন্ত্রণালয়ের (অর্থ বিভাগ) সচিব এবং পররাষ্ট্র সচিব। 

কমিটির কার্যপরিধি হিসেবে বলা হয়েছে, দেশব্যাপী ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত জুলাই গণঅভ্যুত্থান দিবসগুলো যথাযথভাবে উদযাপনের জন্য প্রয়োজনীয় পরিকল্পনা ও কর্মসূচির বিষয়ে দিক নির্দেশনা প্রদান, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবসগুলো উদযাপন সংক্রান্ত বিষয়ে নির্বাহী কমিটি কর্তৃক গৃহীত কার্যক্রমের তত্ত্বাবধান, সমন্বয় সাধন, পরিবীক্ষণ ও অগ্রগতি পর্যালোচনা, কমিটি প্রয়োজনে সদস্য কো-অপ্ট করতে পারবে। এছাড়া কমিটির সভা প্রয়োজনানুসারে অনুষ্ঠিত হবে এবং মন্ত্রিপরিষদ বিভাগ কমিটিকে সচিবিক সহায়তা প্রদান করবে।

উল্লেখ্য, আগামী ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ৩৬ দিনব্যাপী অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হবে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি। ১ জুলাই মসজিদ, মন্দির, প্যাগোডা, গির্জাসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে শহীদের স্মরণে দোয়া ও প্রার্থনার মাধ্যমে এই অনুষ্ঠানমালা শুরু হবে।

/এসও/ইউএস/
সম্পর্কিত
‘তথ্য অধিকার আইন কেবল আইনগত দলিল নয়, গণতান্ত্রিক সুশাসনের প্রতীক’
মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় যারা
চট্টগ্রামের বন্যা পরিস্থিতি তদারকি ও পুনর্বাসন পরিকল্পনার দায়িত্বে প্রতিমন্ত্রী অমিত 
সর্বশেষ খবর
রাহুলের বিক্ষোভে কংগ্রেসকে নিশানা, সমালোচনায় আম আদমি পার্টি
রাহুলের বিক্ষোভে কংগ্রেসকে নিশানা, সমালোচনায় আম আদমি পার্টি
জুলাই চেতনার ব্যবসা তাহলে কারা করছে?  
জুলাই চেতনার ব্যবসা তাহলে কারা করছে?  
ভারতের জিন-জিও কি সরকার উৎখাতের পথে
ভারতের জিন-জিও কি সরকার উৎখাতের পথে
সাগর-রুনি হত্যা: উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স গঠন, তবুও প্রতিবেদন জমা হয়নি
সাগর-রুনি হত্যা: উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স গঠন, তবুও প্রতিবেদন জমা হয়নি
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু