ভোটকেন্দ্র নীতিমালার গেজেট প্রকাশ, বাদ পড়লো ডিসি-এসপির কমিটি ও ইভিএম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুলাই ২০২৫, ০০:২২আপডেট : ০১ জুলাই ২০২৫, ০০:২২

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ‘ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা, ২০২৫’ গেজেট আকারে প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন নীতিমালায় ভোটকেন্দ্র স্থাপনে আর ডিসি, এসপি, ইউএনও, ওসির সমন্বয়ে কোনও কমিটি থাকছে না। পরিবর্তে দায়িত্ব দেওয়া হয়েছে ইসির কর্মকর্তাদের ওপর। একইসাথে বাদ দেওয়া হয়েছে ইভিএম ব্যবহারের ব্যবস্থাও।

সোমবার (৩০ জুন) নীতিমালাটি সরকারিভাবে গেজেট আকারে প্রকাশিত হয়।

গেজেটে উল্লেখ করা হয়েছে, মহানগর, জেলা, উপজেলা ও থানা পর্যায়ের প্রশাসন ও পুলিশ কর্মকর্তাদের নিয়ে পূর্বের মতো কোনও ভোটকেন্দ্র স্থাপন কমিটি থাকছে না। পরিবর্তে নির্বাচন কর্মকর্তাদের একক সিদ্ধান্তেই ভোটকেন্দ্র নির্ধারণ ও ব্যবস্থাপনার দায়িত্ব থাকবে। একইসঙ্গে, এবার ইভিএম ব্যবহারের পরিকল্পনা না থাকায় ইভিএম সম্পর্কিত কক্ষ নির্ধারণের বিষয়টিও বাদ দেওয়া হয়েছে।

২০২৩ সালের ভোটকেন্দ্র নীতিমালায় জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) সমন্বয়ে একটি জেলা কমিটি গঠন করে ভোটকেন্দ্র নির্ধারণ ও পুনর্বিন্যাসের কাজ করা হতো। তবে ওই প্রক্রিয়ায় নিরপেক্ষতা এবং রাজনৈতিক প্রভাব নিয়ে নানা প্রশ্ন উঠেছিল।

এ প্রসঙ্গে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, গত ২১ মে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন বর্তমান কমিশন জাতীয় সংসদ নির্বাচনের জন্য নতুন ভোটকেন্দ্র নীতিমালা অনুমোদন করে। সভা শেষে তিনি বলেন, "ভোটকেন্দ্র স্থাপনে পূর্বের কমিটি বাতিল করে বিষয়টি সরাসরি কমিশনের আওতায় আনা হয়েছে। যেহেতু এবার ইভিএম থাকবে না, তাই সংশ্লিষ্ট বিষয়গুলোও বাদ দেওয়া হয়েছে।"

নতুন নীতিমালা অনুযায়ী, প্রতি ৩ হাজার ভোটারের জন্য একটি ভোটকেন্দ্র এবং গড়ে ৫০০ জন পুরুষ ও ৪০০ জন নারী ভোটারের জন্য একটি করে ভোটকক্ষ নির্ধারণ করা হবে। গত ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪২ হাজারের বেশি ভোটকেন্দ্র ও প্রায় ২ লাখ ৬০ হাজার ভোটকক্ষ ছিল। এবার সাড়ে ১২ কোটি ভোটারের জন্য আরও বেশি ভোটকেন্দ্র ও ভোটকক্ষ প্রয়োজন হবে বলে ধারণা করা হচ্ছে।

ইসি জানায়, ভোটকেন্দ্র নিয়ে যেকোনও দাবি ও আপত্তির নিষ্পত্তি শেষে ভোটের অন্তত ২৫ দিন আগে দেশের সব ভোটকেন্দ্রের গেজেট প্রকাশ করা হবে।

/এএজে/এমএস/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’ 
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম