আগামী নির্বাচনে ভোট দিতে পারবেন প্রবাসীরা, বাদ হচ্ছে ইভিএম

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১০ জুলাই ২০২৫, ১৯:৫০আপডেট : ১০ জুলাই ২০২৫, ১৯:৫০

আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিরা ভোট দিতে পারবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। একইসঙ্গে আগামীতে জাতীয় এবং স্থানীয় নির্বাচনে ইলেকট্রিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার বন্ধ হচ্ছে বলেও জানান তিনি। 

বৃহস্পতিবার (১০ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনের সভাকক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। 

প্রবাসীদের ভোট দেওয়ার ব্যাপারে নির্বাচন কমিশনার বলেন, চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে এবারের নির্বাচনে প্রবাসী বাংলাদেশিরা ভোট দিতে পারবেন। আর ভোটের পদ্ধতি হবে পোস্টাল ব্যালট। পোস্টাল ব্যালটের যে সীমাবদ্ধতা ছিল, সেটা কাটানোর জন্য এবারের পদ্ধতি হবে আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট। আগে একজন ভোটারকে রিটার্নিং অফিসারের কাছে ফিজিক্যালি আবেদন করতে হতো একটা পোস্টাল ব্যালটের জন্য; এখন নিজ নিজ অবস্থান থেকে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে তারা আবেদন করতে পারবে। আরেকটা ব্যাপার হচ্ছে—যে ব্যালটটা পাঠানো হতো ভোটারের কাছে, সেটা প্রথমে রিটার্নিং অফিসারের কাছে যেতো তারপর তিনি পাঠাতেন। এতে সময়ক্ষেপণ হতো। তাই আমরা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি ব্যালটটা ছাপানোর পরে সহকারী রিটার্নিং অফিসার বা অন্য কারও উপস্থিতিতে সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেওয়া হবে। 

এই বিষয়ে তিনি বলেন, আরেকটা প্রস্তাব এসেছে, পৃথিবীর কোন কোন দেশে ব্ল্যাংক ব্যালট আছে। গ্লোবালি পোস্টাল ব্যালটের একটা ওয়েস্টেজ রেট আছে। গ্লোবাল ওয়েস্টেজ রেট হচ্ছে অ্যারাউন্ড ২৪ শতাংশ। আমাদের মতো যাদের সুবিন্যস্ত এবং বিস্তৃত ডায়েস্পোরা (প্রবাসী) আছে, তাদের জন্য এই ওয়েস্টেজ রেট আরও বেশি। এটা প্রায় ৫০ শতাংশ।  

তিনি বলেন, এখানে আমাদের একজন কমিশনারের কাছ থেকে আরেকটা সিদ্ধান্ত এসেছে, আমরা যদি সব মার্কা শুধু ছাপিয়ে দুই মাস আগেই পাঠিয়ে দেই এবং চূড়ান্ত মার্কাতে যদি শুধু ভোটটা দিয়ে পাঠিয়ে দেয়, তাহলে হয় কিনা। আমরা সিদ্ধান্ত নিয়েছি টেকনিক্যাল কমিটি আবার এটা রিভিউ করুক। 

ইসি সানাউল্লাহ বলেন, প্রবাসীদের ভোট দেওয়ার ব্যবস্থা করতে আমরা একটা প্রকল্প হাতে নেবো। এই প্রকল্পের মাধ্যমে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার পদ্ধতি বাস্তবায়ন করা হবে।

তিনি বলেন, প্রবাসী বাংলাদেশিদের ভোট দেওয়ার ব্যবস্থা করতে প্রাথমিকভাবে ৪৮ কোটি টাকার প্রকল্প নেওয়া হবে। আগের পোস্টাল ব্যালট পদ্ধতিতে ভোট না আসলেও এই পদ্ধতিতে ভোট আসবে। 

এই নির্বাচন কমিশনার বলেন, প্রবাসী বাংলাদেশিদের প্রক্সি ভোট থেকে সরে এসেছে নির্বাচন কমিশন। অনলাইন পদ্ধতির ট্রায়াল পর্যায়ে পৌঁছাতে পারবো। পোস্টাল ব্যালটে ভোট নিতে একটি প্রকল্প নেওয়া হবে। পোস্টাল ব্যালটে প্রবাসীদের ভোট আনতে প্রতি ভোটে ৭০০ টাকা ব্যয় হবে।

ইভিএম'র ব্যবহার বন্ধের প্রসঙ্গে সানাউল্লাহ বলেন, রাজনৈতিক ঐক্যমত এবং সংস্কার কমিশনের সুপারিশ উভয় ক্ষেত্রেই ইভিএম'র পক্ষে মত এখন পর্যন্ত নেই। আমরা শুরুতেই সিদ্ধান্ত নিয়েছিলাম জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার হবে না। আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি, কোন স্থানীয় নির্বাচনেও ইভিএম ব্যবহার হবে না। অর্থাৎ এই ইভিএম সামনের কোন নির্বাচনেই আর ব্যবহার হবে না। এমতাবস্থায় এই ইভিএম কীভাবে কী করতে হবে—তার জন্য একটা কমিটি ফর্ম করতে বলা হয়েছে। 

/এএজে/এমকেএইচ/
সম্পর্কিত
মালয়েশিয়ায় ভিসাবিহীনদের দেশে ফেরার আহ্বান বাংলাদেশ হাইকমিশনের
প্রবাসীদের সমস্যা সমাধানে ১০ দফা দাবি সংসদে
প্রবাসীদের নিরাপত্তায় বিমানবন্দর সড়কে বসছে শতাধিক সিসি ক্যামেরা
সর্বশেষ খবর
যার বিরুদ্ধে মামলা করতে ভয় পায় মানুষ, তাকেই গ্রেফতার করলো র‍্যাব
যার বিরুদ্ধে মামলা করতে ভয় পায় মানুষ, তাকেই গ্রেফতার করলো র‍্যাব
শুরুতে পিছিয়ে পড়েও চেলসিকে হারালো আর্সেনাল
শুরুতে পিছিয়ে পড়েও চেলসিকে হারালো আর্সেনাল
বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের সেমিফাইনালে শ্রীলঙ্কা
বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের সেমিফাইনালে শ্রীলঙ্কা
চাঁপাইনবাবগঞ্জে স্কুলের খাবার খেয়ে ১১ শিক্ষার্থী অসুস্থ
চাঁপাইনবাবগঞ্জে স্কুলের খাবার খেয়ে ১১ শিক্ষার্থী অসুস্থ
সর্বাধিক পঠিত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন