পাবলিক আইপি না পাওয়ায় আটকে আছে জাপানে ভোটার হালনাগাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুলাই ২০২৫, ১৪:২৬আপডেট : ১৫ জুলাই ২০২৫, ১৪:২৬

পাবলিক আইপি (ইন্টারনেট প্রটোকল) না পাওয়ায় জাপানে প্রবাসী ভোটার হালনাগাদ আটকে আছে বলে জানিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর। 

মঙ্গলবার (১৫ জুলাই) নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান তিনি।  

এ এস এম হুমায়ুন কবীর বলেন, পাবলিক আইপি (ইন্টারনেট প্রটোকল) না পাওয়ায় জাপানে প্রবাসী ভোটার হালনাগাদ আটকে আছে। জাপানে প্রবাসী ভোটার হালনাগাদের জন্য আমাদের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। যারা যাবেন কারিগরি সহায়তা দিতে তাদের ভিসাও করা হয়েছে। কিন্তু ওখানে পাবলিক আইপি পেতে একটু সময় লাগছে। ওখানে প্রাইভেট আইপি পাওয়া খুব সহজ। কিন্তু পাবলিক আইপি পেতে একটু সময় লাগে। আশা করি বৃহস্পতিবারের মধ্যে আমরা পাবলিক আইপি পেয়ে যাবো। যদি আমরা পাবলিক আইপি পেয়ে যাই আমাদের জনবল যাওয়ার জন্য ১০ থেকে ১২ দিন সময় লাগবে।

এ সময় তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন কাজ শুরু করতে নতুন করে আরও ৫টি দেশের সম্মতি পেয়েছি। এরমধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, ওমান, দক্ষিণ আফ্রিকা, জর্ডান ও মালদ্বীপ। এর জন্য ইকুপমেন্ট প্রস্তুত করতে হবে, জনবল ও প্রয়োজনীয় দক্ষ লোককে প্রশিক্ষণ, যন্ত্রপাতির ইনট্রিগেশনের বিষয়গুলো রয়েছে।

এনআইডি ডিজি জানান, যুক্তরাষ্ট্রের মধ্যে লসএঞ্জেলসের পাশাপাশি নিউইয়র্ক, ওয়াশিংটনসহ যেখানে বাংলাদেশের অফিস রয়েছে, সেগুলোতে চালু করার সম্মতি মিলেছে।

এ সময় তিনি আরও জানান, এ পর্যন্ত ৯টি দেশে মোট আবেদন করেছেন ৪৮ হাজার ৮০ জন। তাদের মধ্যে আঙুলের ছাপ দিয়ে নিবন্ধন সেরেছেন ২৯ হাজার ৬৪৬ জন; যার মধ্যে ১৭ হাজার ৩৬৭ জন ভোটার হয়েছেন।

/এএজে/আরআইজে/
সম্পর্কিত
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
১২ তলা থেকে পথচারী নারীর ওপর পড়লেন যুবক: নারীর মৃত্যু, জীবিত যুবক
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
সর্বশেষ খবর
চোখের সামনে মৃত্যু দেখেও পালাইনি, গোলাবর্ষণ আর বোমা আতঙ্কে কেটেছে ১১৫ দিন
চোখের সামনে মৃত্যু দেখেও পালাইনি, গোলাবর্ষণ আর বোমা আতঙ্কে কেটেছে ১১৫ দিন
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মেস থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
মেস থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা: অভিযুক্ত আটক, সর্বোচ্চ শাস্তি দাবি
পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা: অভিযুক্ত আটক, সর্বোচ্চ শাস্তি দাবি
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি