বিভ্রান্তি এড়াতে ‘নৌকা’ প্রতীক সরিয়ে রাখা হয়েছে: ইসি সচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৬ জুলাই ২০২৫, ১৭:৪২আপডেট : ১৬ জুলাই ২০২৫, ১৮:০৮

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, জনমনে যাতে কোনও বিভ্রান্তি না থাকে, কোন বিভ্রান্তি তৈরি না হয় সে কারণেই নৌকা প্রতীক সরিয়ে রাখা হয়েছে। এর বাইরে আর এর কোনও কারণ নাই।

বুধবার (১৬ জুলাই) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আখতার আহমেদ বলেন, এখন জনমনে কিছু কথাবার্তা দেখা যাচ্ছে নৌকা প্রতীক নিয়ে। মোটামুটিভাবে দ্বিধাদ্বন্দ্বে আছে। যেহেতু স্থগিত আদেশের আওতায় বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধনটা এখন আছে। সেজন্য কমিশন এটাকে সরিয়ে রেখেছে। এর বাইরে আর এর কোনও কারণ নেই।  

এ সময় তিনি বলেন, প্রশ্ন হচ্ছে যে শিডিউলে নৌকা থাকবে কিনা, হ্যাঁ নৌকা থাকবে। কিন্তু নৌকা ব্যবহার সংরক্ষিত থাকবে। এটা আর কেউ ব্যবহার করতে পারবে না। এইটাই হচ্ছে কথা।

কারো চাপে সরিয়ে ফেলা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এর সঙ্গে কারোর কোনও চাপ বা কোনও কিছু নেই। এটা বিভিন্ন জায়গা থেকে জিজ্ঞাসা করা হচ্ছে। মূল জায়গাটা হচ্ছে গ্যাজেট। সে গ্যাজেটে তো এটা বহাল আছে। 

জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীক যুক্ত করার বিষয়ে তিনি বলেন, এটা হয়তো আমাদের ওয়েবসাইট বা আমাদের গ্যাজেটে আপলোড করা হয়েছে কিন্তু গ্যাজেটের ধারাবাহিকতায় ওই জায়গাটাতে এই সাপ্লিমেন্টারি ইনফরমেশন দেওয়া উচিত ছিল—সেটা দেওয়া ছিল না।  

শাপলা প্রতীক তফসিলে যুক্ত হবে কিনা এই ব্যাপারে সিনিয়র এই সচিব বলেন, শাপলার ব্যাপারে কমিশনের সিদ্ধান্ত, শাপলাকে তফসিলে অন্তর্ভুক্ত করা হয়নি এবং এখন পর্যন্ত হয়নি। যদি কমিশন মনে করে এটাকে পরবর্তী সময়ে অন্তর্ভুক্ত করবে, সেটা কমিশনের সিদ্ধান্ত।

/এএজে/এমকেএইচ/এমওএফ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন আইনে পরিবর্তনের সুপারিশ চূড়ান্ত করলো ইসি
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
সর্বশেষ খবর
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু