স্টারলিংক চালুতে বাংলাদেশের দক্ষ প্রচেষ্টার প্রশংসা করলেন স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্ট

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৮ জুলাই ২০২৫, ১৬:১২আপডেট : ১৮ জুলাই ২০২৫, ১৭:১৭

বাংলাদেশে স্টারলিংক কার্যক্রম চালু করতে সরকারের বিভিন্ন দফতরের সমন্বিত ও দক্ষ প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেছেন মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার।

শুক্রবার (১৮ জুলাই) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতের সময় তিনি এমন প্রশংসা করেন।

লরেন ড্রেয়ার বলেন, ‘আমরা বিশ্বের ১৫০টি দেশ ও অঞ্চলে কাজ করছি। কিন্তু বাংলাদেশের মতো এত দ্রুত, দক্ষ ও সিদ্ধান্তমূলক সহযোগিতা আমরা কোথাও দেখিনি। স্পেসএক্সের পক্ষ থেকে আমরা গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ভবিষ্যতে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা করছি।’

সাক্ষাতে প্রধান উপদেষ্টা লরেন ড্রেয়ারকে বাংলাদেশ সফরের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, ‘এ সময়টা আমাদের দেশে বর্ষাকাল। চারদিকে সবুজ আর পানির সমারোহ। তবে একই সঙ্গে বন্যা ও জলাবদ্ধতার চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে, যা নিরবচ্ছিন্ন সংযোগের জন্য নির্ভরযোগ্য প্রযুক্তির প্রয়োজনীয়তাকে স্পষ্ট করে তোলে। বিশেষ করে পার্বত্য অঞ্চলের মতো দুর্গম এলাকায় সংযোগের ঘাটতি প্রকট। সেখানে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও চিকিৎসকের অভাব রয়েছে। আমরা ১০০টি স্কুলে অনলাইন শিক্ষা চালুর লক্ষ্যে কাজ করছি, যাতে প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীরা উপকৃত হতে পারে।‘

ডিজিটাল স্বাস্থ্যসেবার গুরুত্ব তুলে ধরে অধ্যাপক ইউনূস বলেন, ‘আমরা চাই দূরবর্তী এলাকার মানুষ যেন অনলাইনে চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করতে পারেন। তাদের স্বাস্থ্যসংক্রান্ত সব তথ্য ডিজিটালভাবে সংরক্ষিত থাকবে, ফলে পরবর্তী চিকিৎসা সহজ হবে। বিশেষ করে গর্ভাবস্থার সময় নারীদের চিকিৎসকের কাছে যেতে পুরুষ সঙ্গীর সহায়তা লাগে। ঘরে বসেই যদি চিকিৎসা সেবা নেওয়া যায়, তাহলে তা নারীদের জন্য অনেক সুবিধা হবে।’

প্রবাসী বাংলাদেশিদের প্রসঙ্গে তিনি বলেন, ‘অনেকেই বিদেশে ভাষাগত কারণে চিকিৎসা নিতে দ্বিধাবোধ করেন। এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে তারা বাংলাদেশি চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করতে পারবেন। আমরা যেসব ক্ষুদ্র উদ্যোগ নিচ্ছি, আপনারা চাইলে সেগুলোকে বৈশ্বিক পর্যায়ে পৌঁছে দিতে পারেন।’

প্রধান উপদেষ্টার এসব বক্তব্যের প্রশংসা জানিয়ে লরেন ড্রেয়ার বলেন, ‘আপনার যেসব উদাহরণ আমরা শুনলাম, তা বিশ্বের অন্য নেতাদের জন্য অনুকরণীয় হতে পারে। আপনি যদি আপনার দেশে এটি করতে পারেন, তাহলে অন্যরাও পারবেন।’

তিনি দুর্নীতিবিরোধী উদ্যোগেরও প্রশংসা করে বলেন, ‘সেবা জনগণের কাছে পৌঁছে দিতে আপনার প্রচেষ্টা অত্যন্ত প্রশংসনীয়। আমি অনেক দেশ ভ্রমণ করি, তাই জানি দুর্নীতি কতটা বড় সমস্যা। প্রযুক্তির মাধ্যমে সেবা বিকেন্দ্রীকরণ এবং সুশাসন নিশ্চিত করার এই ভাবনা সত্যিই গুরুত্বপূর্ণ।’

এসময় আরও উপস্থিত ছিলেন স্পেসএক্সের গ্লোবাল এনগেজমেন্ট কনসালটেন্ট রিচার্ড গ্রিফিথস, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এবং বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
আলোচনায় কিচেন কেবিনেট, কারা ছিলেন?
প্যারিসের উদ্দেশে ঢাকা ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস
ড. ইউনূসের সময়ের ভিসিরা কে কোথায়
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম