ঢাকায় এসেছেন ভারতীয় বিশেষজ্ঞ চিকিৎসক-নার্স

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৪ জুলাই ২০২৫, ০০:৪৩আপডেট : ২৪ জুলাই ২০২৫, ০০:৪৩

ভারতের দুটি শীর্ষস্থানীয় বার্ন ইনজুরী চিকিৎসা হাসপাতাল থেকে দুইজন বিশেষজ্ঞ চিকিৎসক ও একজন নার্সিং সহকারীর একটি দল ঢাকায় এসেছেন। বুধবার সন্ধ্যায় (২৩ জুলাই) ভারতীয় প্রতিনিধিদলটি ঢাকায় এসে পৌঁছেছে।

রাজধানীর উত্তরায় গত ২১ জুলাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহত ব্যক্তিদের জরুরি চিকিৎসাসহায়তা দিতে ঢাকায়

কূটনৈতিক সূত্রে জানা গেছে, চিকিৎসক দুইজন দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতাল এবং সাফদারজং হাসপাতালের জ্যেষ্ঠ বার্ন ও প্লাস্টিক সার্জন।

আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে তারা এই রোগীদের চিকিৎসার জন্য নির্ধারিত একটি হাসপাতালে কাজ শুরু করবেন। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এই বিমান দুর্ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশকে সম্ভাব্য সকল সহায়তা এবং সহযোগিতা প্রদানের আশ্বাস দেওয়ার পর, ঢাকায় এলেন তার।

এর আগে দুর্ঘটনায় আহত ব্যক্তিদের জরুরি চিকিৎসা সহায়তা দেওয়ার আগ্রহ জানিয়ে মঙ্গলবার বাংলাদেশকে চিঠি দিয়েছিল ভারত। এই মুহূর্তে আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য কী ধরনের সহায়তা প্রয়োজন, তা দ্রুত জানাতে বাংলাদেশকে অনুরোধ জানিয়েছিল দেশটি।

/এসএসজেড/এস/
সম্পর্কিত
জ্বর-ব্যথায় নিজের মতো ওষুধ খেয়ে অজান্তেই ডেকে আনছেন বিপদ
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে ‘কোনও তথ্য নেই’ ভারতের কাছে
কী, কেন, কীভাবেভারতে শিক্ষা সংস্কারের দাবিতে কেন প্রতিবাদ করছে জেন-আলফা
সর্বশেষ খবর
চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু
চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু
সরকারকে গালিগালাজ করা সেই সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের 
সরকারকে গালিগালাজ করা সেই সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের 
দেড়শ’ টাকার লাঞ্চ আর ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের কোনও সাফল‍্য নাই: মঞ্জু
দেড়শ’ টাকার লাঞ্চ আর ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের কোনও সাফল‍্য নাই: মঞ্জু
দেয়ালে শুধুই একটি কলা, দাম ৬২ লাখ ডলার!
দেয়ালে শুধুই একটি কলা, দাম ৬২ লাখ ডলার!
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ