পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মার্চ ২০১৬, ২০:০৩আপডেট : ২৭ মার্চ ২০১৬, ২০:০৩

পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল নিজামউদ্দিন আহমেদ ‘এডমিরাল’ পদে পদোন্নতি পেয়েছেন। গত ২৪ মার্চ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এ পদোন্নতি দেওয়া হয়।
রবিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে ভারপ্রাপ্ত সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল আনোয়ার হোসেন ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরার নৌবাহিনী প্রধানকে এডমিরাল র‌্যাংক পরিয়ে দেন।
আইএসপিআর জানায়, এডমিরাল র‌্যাংক পরিয়ে দেওয়ার পর নৌ সদর দফতরে নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদকে (ওএসপি, এনডিসি, পিএসসি) গার্ড অব অনার প্রদান করা হয়। তিনি গার্ড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।
এ সময় নৌ সদর দফতরের প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ, সকল পরিদফতরের পরিচালকগণ এবং উর্ধ্বতন সামরিক-বেসামরিক অফিসারগণ উপস্থিত ছিলেন।
এডমিরাল নিজামউদ্দিন আহমেদ চাকরি জীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন। তিনি নৌ সদর দফতরে পার্সোনেল সার্ভিস পরিদফতরের পরিচালক এবং নৌ প্রধানের সচিবের দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ নেভাল একাডেমি এবং ট্যাজ স্কুলের প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন।
এছাড়া তিনি বাংলাদেশ কোষ্ট গার্ড সদর দফতরে অপারেশন্স পরিদফতরের পরিচালক ছিলেন।
/জেইউ/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি