আয়-ব্যয়ের হিসাব দিয়েছে ২৮ দল, সাড়া নেই ১১ দলের

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
৩১ জুলাই ২০২৫, ২২:২১আপডেট : ৩১ জুলাই ২০২৫, ২২:২১

নির্বাচন কমিশনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জামায়াতে ইসলামীসহ ২৮টি দল ২০২৪ পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে। আর বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)সহ ১০টি দল সময় চেয়েছে। এছাড়া কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা পার্টিসহ ১১টি দল আয়-ব্যয়ের হিসাব দেওয়ার বিষয়ে কোনও সাড়া দেয়নি।

বৃহস্পতিবার (৩১ জুলাই) আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার সময় শেষে এমন তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম জানান, বিএনপি, জাতীয় পার্টি, জামায়াতসহ ২৮টি দল ২০২৪ পঞ্জিকা বছরের অডিট রিপোর্ট জমা দিয়েছে। ১০টি দল সময় চেয়েছে। আর ১১টি দল ইসির আহ্বানে কোনও সাড়া দেয়নি। আর বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি গত ২ ফেব্রুয়ারি নিবন্ধন পাওয়ায় অডিট রিপোর্ট জমা দেওয়ার প্রয়োজন নেই।

যেসব দল সময় চেয়েছে সেগুলো হলো

বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম), বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), বাংলাদেশ জাতীয় পার্টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি।

যেসব দল সাড়া দেয়নি সেগুলো হলো 

কৃষক শ্রমিক জনতা লীগ, বিকল্পধারা বাংলাদেশ, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), জাকের পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ মুসলিম লীগ (হারিকেন), গণফ্রন্ট, বাংলাদেশ ন্যাপ, তৃণমূলক বিএনপি, বাংলাদেশ জাসদ ও গণসংহতি আন্দোলন।

বাংলাদেশ আওয়ামী লীগসহ ইসিতে বর্তমানে নিবন্ধিত দল ৫১টি। তবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় সম্প্রতি ৫০টি দলকে এর আগে ৩১ জুলাইয়ের মধ্যে আয়-ব্যয়ের হিসাব জমা দিতে বলা হয়েছিল।

উল্লেখ্য, প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে নিবন্ধিত দলগুলোর আগের পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব ইসিতে জমা দেওয়ার বিধান রয়েছে গণপ্রতিনিধিত্ব আদেশে। আইন অনুযায়ী পর পর তিন বছর দলের আয়-ব্যয়ের হিসাব জমা না দিলে সংশ্লিষ্ট দলের নিবন্ধন বাতিলের বিধান রয়েছে।

/এএজে/এমকেএইচ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান