সৌদি আরবের সঙ্গে শ্রমিক নিয়ে চুক্তি হচ্ছে: আসিফ নজরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০২ আগস্ট ২০২৫, ১৮:৪১আপডেট : ০২ আগস্ট ২০২৫, ১৮:৪১

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, আগামী ২-৩ সপ্তাহের মধ্যে সৌদি আরবের সঙ্গে শ্রমিক নিয়ে চুক্তি হবে। বাংলাদেশের ইতিহাসে অতীতে এমন কোনও চুক্তি বাংলাদেশের সঙ্গে ছিল না।

শনিবার (২ আগস্ট) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটের মিলনায়তনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত ‘রেমিট্যান্স যোদ্ধা দিবস’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আসিফ নজরুল বলেন, মালয়েশিয়ায় গত বছর বিমান টিকেট এবং ভিসা থাকা সত্ত্বেও যেতে না পারা কর্মীদের পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এই সংক্রান্ত বৈঠক করে যখন ঢাকায় এসে বললাম যে তাদের মালয়েশিয়া নিবে বলে আশ্বস্ত করেছে, তখন তীব্র প্রতিক্রিয়া পেয়েছি। আমাকে ফেসবুকে গালাগালি করছে–‘বর্তমানে যারা অবৈধ হয়ে আছে তাদের বৈধ করার খবর নেই, আবার নতুন করে লোক পাঠাচ্ছে।’ গালাগালির কোনও শেষ নাই। যেটা আপনাদের এতো বড় দাবি সেটা করার পরও গালি খাই। তারপরও খুব তাড়াতাড়ি আশা করি ২-৩ সপ্তাহের মধ্যে শুনবেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো প্রবাসী শ্রমিকদের নিয়ে চুক্তি হচ্ছে। এই চুক্তির চেষ্টা বিগত সরকারের আমলে অনেকবার করার চেষ্টা করা হয়েছে, কিন্তু হয়নি। ভারত কিংবা পাকিস্তানের সঙ্গে এই চুক্তি নেই, বাংলাদেশের সঙ্গে এই চুক্তি হতে যাচ্ছে। চুক্তি হলে সৌদিআরবে শ্রমিক ভাই বোনদের নিরাপত্তা ও সুরক্ষা আরও বৃদ্ধি পাবে বলে আমরা বিশ্বাস করি।

আসিফ নজরুল বলেন, আমরা রিইন্ট্রিগেশনে কিছু কিছু পদক্ষেপ নিয়েছি। আমরা প্রক্রিয়া কিছুটা সহজ করেছি মন্ত্রণালয়ে যাতে আপনাদের ভোগান্তি ও হয়রানি কম হয়। সম্পূর্ণ ডিজিটালাইজেশন করেছি, আপনারা নতুন করে বিদেশে গেলে এই সুবিধা বুঝতে পারবেন।

প্রবাসীদের উদ্দেশ্যে আসিফ নজরুল বলেন, প্রবাসী ভাই-বোনরা যারা ফিরে এসেছেন, আপনারা হয়তো আবার যাবেন। কয়েকটা কথা আপনাদের বলি অন্যভাবে নিয়েন না। আপনারা বাইরে যাওয়ার আগে নিজেরা যথেষ্ট প্রস্তুতি নিবেন। আপনাদের কী কোনও প্রতারক ঠগবাজ পাঠাচ্ছে, এটা একটু ভালো করে খোঁজ-খবর নেবেন। বিদেশ যেতে এতো মরিয়া হয়ে যাবেন না যে খোঁজ-খবর নেওয়ার প্রয়োজন হয় না। বিদেশ মানেই বেহেশত মনে করবেন না। এই সরকারের দায়িত্ব নেওয়ার পর প্রবাসীদের জীবনযাত্রা দেখেছি, সৌদিআরবে আমি এমন অবস্থা দেখেছি , বাংলাদেশের খারাপ বস্তিতেও মানুষ এর চেয়ে ভালো থাকে। এত খারাপ জীবন ৮ থেকে  ৯ লাখ টাকা খরচ করে যাওয়ার পরও। কাজেই ভালোমতো খোঁজ খবর নিয়ে যান। আপনার কাছে যদি ১০ লাখ টাকা থাকে বিদেশ যাওয়ার জন্য, এই টাকা দিয়ে অনেক ব্যবসা দেশে করা যায়।

আইন উপদেষ্টা বলেন, এদেশে ১৮ কোটি মানুষ, কত ভোক্তা! ছোট্ট একটা দোকান দিয়ে বসলে কত লাভ হয়। আমি আপনাদের নিরুৎসাহিত করছি না, মরিয়া হয়ে বিদেশ যাবেন না। ১০-১৫ লাখ টাকা খরচ করে অনিশ্চিত একটা ভবিষ্যতের দিকে লাফ দিলেন, অনুগ্রহ করে এমন করবেন না। এই টাকা থাকলে আপনি অসহায় না, দেশে ছোট একটা ব্যবসা করেন। দ্বিতীয়ত যারা বিদেশ যাচ্ছেন, তাদের মধ্যে ৯৯ শতাংশই ভালো মানুষ, ঠিকমতো কাজ করেন। বাকি এক শতাংশ সেখানে অনেক ধরনের ঘটনার জন্ম দেয়। যার জন্য ৯৯ শতাংশের অনেক কষ্ট হয়। সে দেশগুলোতে লোক পাঠাতে আমাদের আরও কষ্ট হয়।

/এসও/এমকেএইচ/
সম্পর্কিত
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
হজ পালন শেষে দেশে ফিরেছেন ১৭ হাজার ৬৮৯ হাজি, মৃত্যু ৪২
কুয়েতে ইরানি হামলার নিন্দা সৌদি আরবের
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী