নেদারল্যান্ডসের বিদায়ী রাষ্ট্রদূত উপহার দিলেন গান

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৬ আগস্ট ২০২৫, ১৯:৩১আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ১৯:৩১

নেদারল্যান্ডস দূতাবাসের বিদায়ী মিশন প্রধান আন্দ্রে কার্সটেনস বুধবার (৬ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। এসময় সংহতি প্রকাশের নিদর্শন হিসেবে কার্সটেনস ড. ইউনূসকে বাংলাদেশের জেনারেশন জেডের নেতৃত্বে জুলাই বিপ্লবের চেতনা উদযাপনের জন্য লেখা একটি গান উপহার দেন। এসময় জর্জ হ্যারিসনের ‘বাংলাদেশ’ গানের সুর ব্যবহার করে তার লেখা গান কারস্টেনস রেকর্ড করে একটি ভিডিও শেয়ার করেন।

বৈঠকে কার্সটেনস বিগত বছরগুলোতে ড. ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন, বিশেষ করে পূর্ববর্তী সরকারকে উৎখাতের পর একটি ক্রান্তিকাল অতিক্রম করার ক্ষেত্রে তার নেতৃত্বের প্রশংসা করেন।

তিনি গণতান্ত্রিক সংস্কার ও জাতীয় ঐক্য জোরদারে ড. ইউনূসের প্রচেষ্টার কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘মানুষ আপনাকে মনে রাখবে।’

কার্স্টেনস সম্প্রতি প্রকাশিত ‘জুলাই ঘোষণাপত্রের’ প্রশংসা করে এটিকে জুলাইয়ের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে জাতির ঐতিহাসিক প্রেক্ষাপটকে ‘সেতুবন্ধন’ করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে বর্ণনা করেছেন।

তিনি প্রধান উপদেষ্টার নির্বাচনী সময়সীমার ঘোষণাকে ‘নিখুঁত’ বলে উল্লেখ করে ইঙ্গিত দেন—এটি দেশকে সাধারণ নির্বাচনের পথে নিয়ে যায়।

চলমান রোহিঙ্গা সংকট এবং সেপ্টেম্বরে অনুষ্ঠেয় এই ইস্যুতে আসন্ন আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠেয় আলোচনা করেন তারা। রোহিঙ্গা শরণার্থীরা যেসব মানবিক ও রাজনৈতিক চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন—তা মোকাবিলা করাই এ সম্মেলনের লক্ষ্য।

এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিক ও এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।

/এসও/এমকেএইচ/
সম্পর্কিত
বিশ্বকাপের আগে নেদারল্যান্ডসকে হারিয়ে আর্জেন্টিনাকে বার্তা দিলো আলজেরিয়া
আলোচনায় কিচেন কেবিনেট, কারা ছিলেন?
প্যারিসের উদ্দেশে ঢাকা ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান