
রাজধানীর মোহাম্মদপুরের নবীনগর হাউজিং এলাকা থেকে অস্ত্রসহ সাত্তার ওরফে লম্বু সাত্তার (৩৫) নামে এক সন্ত্রাসীকে বিদেশি পিস্তলসহ আটক করেছে পুলিশ।
সোমবার দুপুর দেড়টার দিকে তাকে আটক করা হয়। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দির মীর বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সাত্তার মোহাম্মদপুর এলাকায় চাঁদাবাজীসহ বিভিন্ন ধরনের অপরাধের সঙ্গে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
আটকৃতের গ্রামের বাড়ি চাদঁপুরে।
/এআরআর/এসটি/








