বিডা ভবনে ছাদে সোলার, ডেসকো ও বিডা’র মধ্যে সমঝোতা স্মারক সই

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৩:১৪আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৩:১৪

আগারগাঁও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ভবনের ছাদে ১৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্যানেল বসানোর জন্য সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিডা ভবনের কনফারেন্স হলে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) এবং বিডা’র মধ্যে এই চুক্তি সই হয়।

সমঝোতা স্মারক সই করেন ডেসকো’র পক্ষে প্রকৌশল মোহাম্মদ কামরুজ্জামান, কোম্পানি সচিব (তত্ত্বাবধায়ক প্রকৌশলী) এবং বিডা’র পক্ষে মো. মারুফুল আলম, পরিচালক (উপসচিব) ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট। 

এসময় উপস্থিত ছিলেন বিডা’র নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, ডেসকো’র ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদ এনডিসি, পিএসসি (অব.)।

অনুষ্ঠানে বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেছেন, নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনকে উৎসাহিত করতে ডেসকোর সৌরশক্তি উৎপাদনের উদ্যোগকে স্বাগত জানাই। আগারগাঁও বিডা ভবনের ছাদে ১৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্যানেল বসানোর মধ্য দিয়ে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে বিদ্যুৎ বিভাগের পরিকল্পনাকে আরও ত্বরান্বিত করবে। পরবর্তী সময়ে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলো এখান থেকে উৎসাহিত হবে বলে মন্তব্য করেন তিনি। 

ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদ বলেন, নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান অনেক নিচে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মহোদয় এবং মাননীয় বিদ্যুৎ সচিব মহোদয়ের নির্দেশনাক্রমে আমরা নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন উল্লেখযোগ্যহারে বৃদ্ধি করতে চাই।

অনুষ্ঠানে বলা হয়, সমঝোতা স্মারকের মেয়াদ ২০ বছর হবে এবং এটি সই তারিখ থেকে কার্যকর হবে। এই মেয়াদ শেষ হলে বিডা ও ডেসকো উভয় পক্ষের সম্মতিতে তা আরও বৃদ্ধি করা যাবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ হতে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন ও ব্যবহারের প্রতি বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। এই প্রেক্ষাপটে, ডেসকো উপযুক্ত ক্ষমতার সোলার সিস্টেম (সোলার প্যানেল, আনুষঙ্গিক সরঞ্জাম) ও প্রয়োজনীয় অবকাঠামো স্থাপন, পরিচালন এবং সংরক্ষণ-এর মাধ্যমে সৌর বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী এবং বিডা বিনিয়োগ ভবনের ছাদ সৌর বিদ্যুতের প্যানেল ও প্রয়োজনীয় আনুষঙ্গিক সরঞ্জাম স্থাপনের জন্য ডেসকোকে ব্যবহার করতে দিতে আগ্রহী। তাই, ডেসকো ও বিডা পারস্পরিক সুবিধাজনক ব্যবস্থার মাধ্যমে সৌর বিদ্যুৎ উৎপাদন ও ব্যবহারের জন্য একটি সমঝোতা স্মারক সই করতে সম্মত হয়েছে।

/এসএনএস/এমকেএইচ/
সম্পর্কিত
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান