পাকিস্তানের সঙ্গে আমরা স্বাভাবিক সম্পর্ক চাই: পররাষ্ট্র উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ অক্টোবর ২০২৫, ১৮:৫৩আপডেট : ২১ অক্টোবর ২০২৫, ১৮:৫৩

পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, ‘পাকিস্তানের সঙ্গে আমরা একটা স্বাভাবিক সম্পর্ক চাই। সেই স্বাভাবিক সম্পর্কের মধ্যে সফর অন্তর্ভুক্ত। তারা যদি সফরে আসে তাহলে আমরা স্বাগত জানাবো এটাই স্বাভাবিক এবং আমরা তাই করছি।’

মঙ্গলবার (২১ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসন্ন পাকিস্তানের অর্থমন্ত্রীর বাংলাদেশ সফর বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তৌহিদ হোসেন বলেন, ‘আমরা তো চাই অর্থনৈতিক ক্ষেত্রে সহযোগিতা বাড়ুক। যেটা আসলে অনেকটা একতরফাভাবে আটকে রাখা হয়েছিল এতদিন। অর্থনৈতিক ক্ষেত্রে আমাদের স্বার্থ আছে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠায় এবং তা এগিয়ে নেওয়াতে। আমার মনে হয় আমরা সেভাবেই এগুচ্ছি।’

ভারতের সঙ্গে সম্পর্ক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে কোনও অগ্রগতি আছে কি-না জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমার কাছে মনে হয় এই ইস্যুতে আমরা বিভিন্ন সময়ে কথাবার্তা বলেছি। এই বিষয়ে কোনও অগ্রগতি থাকলে আমি আপনাদের জানাবো। কোনও অগ্রগতি নেই, কাজেই আমি জানাতে পারছি না।’

তিনি বলেন, ‘ভারতের অনেক প্রকল্পের কাজ কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল। নিরাপত্তা ইস্যু নিয়ে তারা বলছিল, হয়তো বাস্তবে তারা খুব অস্বস্তি বোধ করছিল, এই কারণে বন্ধ হয়েছিল। পরে আবার কোনও কোনও প্রকল্প চালু হয়েছে। তবে বিস্তারিত আমার কাছে নেই, কারণ এসব প্রকল্পের সঙ্গে বিভিন্ন মন্ত্রণালয় জড়িত। কিছু প্রকল্প চলছে আর কিছু হয়তো কাজ এগুচ্ছে না।’

এ সময় ত্রিপুরায় তিনি বাংলাদেশিকে পিটিয়ে হত্যার ঘটনায় ভারতকে তদন্তের দাবি করা হয়েছিল, তবে এর জবাব ভারত দেয়নি বলেও জানান তিনি।

তিনি বলেন, ‘ভারত যে বয়ান দিয়েছে, সেটা আমরা নাও গ্রহণ করতে পারি। কিন্তু আমাদের তো খুব বেশি কিছু করার নেই। কারণ গ্রামবাসীরা যদি তাদের বেআইনি কাজে বাঁধা দিয়ে থাকে বা কোনও ক্ষতির জন্য আক্রমণ করে থাকে… অবশ্যই কোনও দেশের আইনে এটা অনুমতি দেয় না। কাজেই আমরা এটার সুষ্ঠু তদন্ত এবং বিচারিক প্রক্রিয়া চাই।’

/এসও/এমএইচআর/
সম্পর্কিত
বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন ৮ জুন
কী, কেন, কীভাবেপাকিস্তানকে একঘরে করার মোদির কৌশল যেভাবে ‘বুমেরাং’ হলো
চীন-পাকিস্তান দুই ফ্রন্টেই চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত ভারত: নৌ-প্রধান
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম