ক্ষুধামুক্ত দেশ গড়তে সবাই একসঙ্গে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মার্চ ২০১৬, ২১:৩৯আপডেট : ৩১ মার্চ ২০১৬, ২১:৪৪

শেখ হাসিনা ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে সর্বশক্তি দিয়ে সবাইকে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দেশের উন্নয়ন যেন থেমে না যায়। বৃহস্পতিবার (৩১ মার্চ) সন্ধ্যায় ঢাকা অফিসার্স ক্লাবের নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।  
এ সময় তিনি উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখার ওপর গুরুত্ব আরোপ করেন। বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতি ও সরকারের সফলতার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, রাজনৈতিককর্মী হিসেবে দেশের জনগণের প্রতি দায়িত্ববোধ ও সে অনুযায়ী কাজ করার পাশাপাশি পরিকল্পিত পদক্ষেপ নিয়েছি বলেই অর্জনগুলো সম্ভব হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, আমরা যারা রাজনীতি করি, আমাদের স্থায়ীত্ব ৫ বছর। আপনারা সরকারি কর্মকর্তা। আপনাদের স্থায়ীত্ব আমাদের চেয়ে বেশি। আপনাদের দায়িত্ব উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখা।
শেখ হাসিনা বলেন, ৭৫ পরবর্তী সময়ে পরাজিত শক্তি ও তাদের দোসররা ক্ষমতায় আসার সঙ্গে-সঙ্গে বাংলাদেশের উন্নয়ন-অগ্রযাত্রা ব্যহত হয়। ৯৬ সালে আওয়ামী লীগে উন্নয়নে গতি সঞ্চার করে। ২০০১ সালে আবারও পরাজিত শক্তি ক্ষমতায় এসে গতি ব্যাহত করে। ২০০৯ সালে সরকার গঠন করে আমরা আবারও উন্নয়নে গতি নিয়ে আসি।

সন্ত্রাস-জঙ্গীবাদ বিষয়ে সবাইকে সর্তক হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, জঙ্গিবাদ-সন্ত্রাস যেন কখনও আমাদের গ্রাস করতে না পারে, সে জন্য সবাইকে সজাগ থাকতে হবে।

সরকারি কর্মকর্তাদের আবাসন সমস্যার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী আগামীতে সরকারি অফিসারদের জন্য ৪০ ভাগ আবাসনের ব্যবস্থা করার পরিকল্পনার কথা জানান।

/পিএইচসি/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি