রাজনৈতিক দলের সহযোগিতা ছাড়া সুন্দর নির্বাচন করা যাবে না: সিইসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ নভেম্বর ২০২৫, ১১:৫৬আপডেট : ১৭ নভেম্বর ২০২৫, ১১:৫৬

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় দিনের সংলাপে বসছে নির্বাচন কমিশন (ইসি)। এ সময় সংলাপের সূচনা বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, ‘পলিটিক্যাল পার্টি অ্যান্ড দেয়ার মেম্বারস এবং তাদের সহযোগিতা ছাড়া সুন্দর কোনও নির্বাচন করা যাবে না। এটা একদম নিশ্চিত।’

সোমবার (১৭ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আয়োজিত সংলাপে তিনি এসব কথা বলেন।

এএমএম নাসির উদ্দিন বলেন, ‘আগে থেকে এই ধরনের আলোচনাগুলো করা হয়ে থাকে। আমরা নানা বাস্তবতার কারণে যে এই কাজটা শুরু করতে পারিনি। শুরু করতে দেরি হয়েছে। আমাদের দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা কি আপনারা জানেন, কোন প্রেক্ষাপটে আমরা আছি।’

নাসির উদ্দিন বলেন, ‘পলিটিক্যাল পার্টি অ্যান্ড দেয়ার মেম্বারস এবং তাদের সহযোগিতা ছাড়া সুন্দর কোনও নির্বাচন করা যাবে না। এটা একদম নিশ্চিত। রাজনৈতিক দলগুলো না চাইলে এবং তারা যদি সমস্যা সৃষ্টি করতে চায় তাইলে দেখবেন যে হয়তো একটা নির্বাচন হওয়ার একটা সম্ভাবনা থেকে আশঙ্কা এসে যাচ্ছে।’

আচরণবিধি মেনে চলার জন্য রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানিয়ে সিইসি বলেন, ‘পোলিং ডেটের আগে, ভোটের দিন বা পরে নানাবিধ সমস্যা বাস্তবে দেখা যায়, ফিল্ডে দেখা যায় ইলেকশনের সময়। এই তিনটা ফেইজে কোনও সমস্যা সৃষ্টি যেন না হয় এ জন্য নির্বাচনী আচরণবিধি।’

তিনি আরও বলেন, ‘যদিও আমাদের তরফ থেকে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন পরিবেশ সৃষ্টির জন্য যা প্রস্তুতি গ্রহণ করার আমরা তা করে যাব। আমাদের নিয়ত একদম পরিষ্কার, আমাদের কমিটমেন্ট পরিষ্কার। আমরা সেভাবেই...যত ঝঞ্ঝাট, যত সাইক্লোন, ঝড় আসুক না কেন আমরা এটা মোকাবেলা করে একটা সুষ্ঠু সুন্দর পরিবেশ নিশ্চিত করার জন্য যত পদক্ষেপ নেওয়া দরকার আমরা তা নেব। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা খুবই প্রয়োজন।’

উল্লেখ্য, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তৃতীয় দিনের ১ম ধাপের ৫টি রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছে ইসি)। আজ সংলাপে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টি ও বাংলাদেশ মুসলিম লীগের (বিএমএল) প্রতিনিধিরা অংশ নিয়েছেন। অন্যদিকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনার সহ চার নির্বাচন কমিশনার ও ইসি সচিবালয়ের কর্মকর্তার উপস্থিত রয়েছেন।

/এএজে/এমএইচআর/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’ 
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান