বাংলাদেশকে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক হিসেবে দেখে ফ্রান্স

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৮ নভেম্বর ২০২৫, ২১:৪৯আপডেট : ১৮ নভেম্বর ২০২৫, ২১:৪৯

বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত এইচ.ই. জ্যঁ-মার্ক সেরে-শার্লেট সোমবার (১৭ নভেম্বর) পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। পররাষ্ট্র উপদেষ্টা রাষ্ট্রদূতকে দায়িত্ব গ্রহণের জন্য উষ্ণ অভিনন্দন জানান এবং তার মেয়াদকালে বাংলাদেশ-ফ্রান্স সম্পর্ক আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে উভয় পক্ষ বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন, বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা সহযোগিতা, প্রবাসী, অভিবাসন ইস্যু এবং এলডিসি থেকে উত্তরণ হওয়ার পর বাংলাদেশের চ্যালেঞ্জ মোকাবিলায় ফ্রান্সের সমর্থনসহ বিস্তৃত দ্বিপক্ষীয় ইস্যু নিয়ে মতবিনিময় করেন।

পররাষ্ট্র উপদেষ্টা ফ্রান্সের দীর্ঘদিনের উন্নয়ন অংশীদারত্বের কথা স্বীকার করেন এবং বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে অন্তর্বর্তী সরকারকে ফ্রান্সের সমর্থনের প্রশংসা করেন। উপদেষ্টা তৌহিদ হোসেন বাণিজ্য ও বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা, দক্ষতা উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, জ্বালানি সহযোগিতা ইত্যাদি খাতে ফরাসি উদ্যোগকে আরও প্রসারিত ও গভীর করার জন্য ফরাসি রাষ্ট্রদূতকে উৎসাহিত করেন।

রাষ্ট্রদূত জ্যঁ মার্ক সেরে-শার্লেট দ্বিপাক্ষিক সহযোগিতা আরও নিবিড় করা, বাণিজ্য, বিনিয়োগ এবং মানুষে মানুষে যোগাযোগ বৃদ্ধিতে ফ্রান্সের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বাংলাদেশকে একটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক দেশ হিসেবে ফ্রান্সের দৃষ্টিভঙ্গির কথা পুনর্ব্যক্ত করেন এবং উন্নয়নখাতে আরও যোগসূত্র খুঁজে বের করার আগ্রহ প্রকাশ করেন।

পরে রাষ্ট্রদূত সেরি-শার্লেট পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে সাক্ষাৎ করেন এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা করেন। তিনি বাংলাদেশে দায়িত্ব পালনকালে নতুন ফরাসি রাষ্ট্রদূতকে পূর্ণ সহযোগিতা নিশ্চিত করেন।

/এসও/এমকেএইচ/
সম্পর্কিত
অ্যাকাডেমিক সহায়তা জোরদার করতে চায় বাংলাদেশ-পাকিস্তান
মালদ্বীপের সেরা চিকিৎসক তৈরি হয় বাংলাদেশে: হাইকমিশনার
বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউন অফিস পরিদর্শনে মালদ্বীপের হাইকমিশনার
সর্বশেষ খবর
শিক্ষার্থীদের সমাধান নয়, রাজনৈতিক শিরোনামই চেয়েছেন রাহুল: ভারতের শিক্ষামন্ত্রী
শিক্ষার্থীদের সমাধান নয়, রাজনৈতিক শিরোনামই চেয়েছেন রাহুল: ভারতের শিক্ষামন্ত্রী
মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক, উদ্বোধন করলেন জেলা প্রশাসক
মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক, উদ্বোধন করলেন জেলা প্রশাসক
মাদ্রাসা থেকে পালিয়ে বাড়িতে গিয়ে ধর্ষণের কথা জানালো ছাত্র, অধ্যক্ষ গ্রেফতার
মাদ্রাসা থেকে পালিয়ে বাড়িতে গিয়ে ধর্ষণের কথা জানালো ছাত্র, অধ্যক্ষ গ্রেফতার
হাজারীবাগে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত
হাজারীবাগে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি