ব্যাপক ক্ষতিগ্রস্ত নির্বাচন ব্যবস্থাকে মেরামতের চেষ্টা করছি: ইসি সানাউল্লাহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ডিসেম্বর ২০২৫, ১৪:৪১আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৫, ১৪:৪১

দেশের নির্বাচন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেটাকে আমরা পুনরায় মেরামতের চেষ্টা করছি বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।  

বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) আয়োজিত সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ‘আগামীতে কেমন দেশ ও গণতান্ত্রিক পথযাত্রা দেখতে চাই তার একটা টোন সেটিং হতে যাচ্ছে সামনের নির্বাচনে। দেশের নির্বাচন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেটাকে আমরা পুনরায় মেরামতের চেষ্টা করছি। তবে এই কাজ এককভাবে কমিশনের পক্ষে বাস্তবায়ন সম্ভব নয়। জাতির স্বার্থে ভালো নির্বাচন হতেই হবে। সেক্ষেত্রে সবাইকে নিজ নিজ দায়িত্ব সচেতনভাবে পালন করতে হবে।’

তিনি আরও বলেন, ‘ভুয়া সাংবাদিকরা যেন কোথাও কার্ড নিয়ে যেতে না পারে তাই আমরা কিউআর কোডের ব্যবস্থা রাখছি। আমরা দেখেছি এক ভোটার গড়ে ৩ মিনিট ৫২ সেকেন্ড সময় নেবেন। কিন্তু ভোটকেন্দ্রের সংখ্যা বাড়ানোর উপায় নেই। আগামী রবিবার (৭ ডিসেম্বর) কমিশন বৈঠকে নির্ধারণ হবে।’

ইটিআই মহাপরিচালক মোহাম্মদ হাসানুজ্জামানের সভাপতিত্বে কর্মশালায় এ সময় আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

/এএজে/আরআইজে/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
এমপি মাসুদের দম্ভোক্তির জোর কোথায়?
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান