তফসিল ঘোষণা ৮ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৭ ডিসেম্বর ২০২৫, ১৬:২৯ আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫, ১৭:২০

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের ৮ থেকে ১৫ তারিখের মধ্যে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

রবিবার (৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে দশম কমিশন সভা শেষে তিনি এসব কথা বলেন।

আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ‘আজ আমাদের দশম সভা এই বছরের অনুষ্ঠিত হয়েছে, আমাদের সভার অন্যতম আলোচ্য বিষয় ছিল আইন এবং রীতির আলোকে তফসিল পূর্ব এবং তফসিল উত্তর কার্যক্রম নিয়ে। শীঘ্রই আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণা করা হবে। যেমনটি আমাদের মাননীয় প্রধান নির্বাচন কমিশনার মহোদয় বলেছেন এই সপ্তাহের মধ্যেই কোনও একসময় আমরা তফসিল ঘোষণা করবো।’

সপ্তাহ আপনারা কী হিসাবে হিসাব করছেন’, রবি থেকে বৃহস্পতি কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে দ্বিতীয় সপ্তাহে, এই দ্বিতীয় সপ্তাহেই হবে। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ; ৮ তারিখ থেকে ১৫ তারিখের মধ্যে।’

এ সময় ছুটির দিনও ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন এই নির্বাচন কমিশনার।

ইসি মো. সানাউল্লাহ বলেন, ‘তফসিল পূর্ব কার্যক্রমের মধ্যে আমাদের কতগুলো রীতিগত রীতি অনুযায়ী কিছু কাজ আছে। আমরা মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবো পুরা কমিশন। প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্য রেকর্ড করার জন্য বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনের কাছে আগামীকাল পত্র পাঠানো হবে। আমাদের তফসিল পূর্ব যে কার্যক্রমগুলো ইতোমধ্যে সম্পন্ন হয়েছে সেগুলোর স্টেপ নেওয়া হয়েছে। যেমন সংলাপ আইন এবং বিধির সংস্কার এবং আমরা আশা করছি যে গত সপ্তাহে যেগুলোর সংস্কার সম্পন্ন হয়েছে আজ বা কালকের মধ্যে সেগুলো আমরা হাতে পেয়ে যাবো।’

/এএজে/এমএইচআর/এমওএফ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন কবে শুরু আর কখন শেষ, জানালেন সমবায় প্রতিমন্ত্রী
তৃণমূলের নাম-প্রতীক বিরোধ ৪ মাসে নিষ্পত্তির নির্দেশ
ঠাকুরগাঁও-১ আসনে ভালো নির্বাচন আয়োজনে কমিশন বদ্ধপরিকর: সিইসি
সর্বশেষ খবর
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
বন্ধ হয়ে গেলো বেঙ্গল সু ইন্ডাস্ট্রিজ, দুই হাজার শ্রমিক বেকার
বন্ধ হয়ে গেলো বেঙ্গল সু ইন্ডাস্ট্রিজ, দুই হাজার শ্রমিক বেকার
বিশ্বচ্যাম্পিয়নদের জয়রথ থামছেই না, লাল ঝড়ে উড়ে গেলো চেক রিপাবলিক
বিশ্বচ্যাম্পিয়নদের জয়রথ থামছেই না, লাল ঝড়ে উড়ে গেলো চেক রিপাবলিক
আ.লীগের বিরুদ্ধে মিছিল করতে গিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫
আ.লীগের বিরুদ্ধে মিছিল করতে গিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫
সর্বাধিক পঠিত
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
সাড়ে ৬ লাখ পরিবারকে ২৫ কেজি করে চাল দেবে সরকার, পাবে যেসব জেলা
সাড়ে ৬ লাখ পরিবারকে ২৫ কেজি করে চাল দেবে সরকার, পাবে যেসব জেলা
বাংলাদেশিদের জন্য কাছেই পাহাড়-নদীর নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন তুরিবাড়ি
বাংলাদেশিদের জন্য কাছেই পাহাড়-নদীর নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন তুরিবাড়ি
১৭০ যাত্রীর প্লেনটি ইসরায়েলে বিধ্বস্ত করতে চেয়েছিলেন ওমানের পাইলট
১৭০ যাত্রীর প্লেনটি ইসরায়েলে বিধ্বস্ত করতে চেয়েছিলেন ওমানের পাইলট