খালেদা জিয়ার নামে গ্রেফতারি পরোয়ানার বিরুদ্ধে জবি ছাত্রদলের বিক্ষোভ

জবি প্রতিনিধি
০২ এপ্রিল ২০১৬, ১৫:২২আপডেট : ০২ এপ্রিল ২০১৬, ১৫:২২

জবি ছাত্রদলের বিক্ষোভ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির বিরুদ্ধে শনিবার পুরান ঢাকা এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদল।

শনিবার সকাল ১০টার দিকে পুরান ঢাকার রায়সাহেব বাজার মোড় থেকে মিছিলটি শুরু হয়ে নবাবপুর গিয়ে শেষ হয়। পরে টিপু সুলতান সড়কে সংক্ষিপ্ত সমাবেশ করে সংগঠনটি।

সমাবেশে জবি ছাত্রদল সভাপতি রফিকুল ইসলাম রফিক বলেন, ‘বাংলাদেশের জনপ্রিয় নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা গ্রেফতারি পরোয়ানা বাতিল না করলে ছাত্রদল রাজপথ ছাড়বে না।’

সমাবেশে আরও উপস্থিত ছিলেন জবি ছাত্রদলের সাধারন সম্পাদক আসিফ রহমান বিপ্লব, সহ-সভাপতি জনি, জলিল, মেরাজসহ অর্ধশতাধিক ছাত্রদলকর্মী।

গত বুধবার, নাশকতার একটি মামলায় খালেদা জিয়ার নামে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত।

/আরএআর/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম