‘দেশের চলচ্চিত্রকে বিশ্ব দরবারে উপস্থাপন করতে সংশ্লিষ্ট সবাইকে কাজ করতে হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ডিসেম্বর ২০২৫, ০০:১৯ আপডেট : ১০ ডিসেম্বর ২০২৫, ০০:২২

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, বাংলাদেশের চলচ্চিত্রকে বিশ্ব দরবারে উপস্থাপন করতে সংশ্লিষ্ট সবাইকে কাজ করতে হবে। এর মাধ্যমে চলচ্চিত্র-সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের জীবনমান উন্নত হবে এবং দেশ এগিয়ে যাবে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) বিজনেস অটোমেশন সার্ভিস, সিনে-আর্কাইভ, সংস্কারকৃত ডিজিটাল সাউন্ড রেকর্ডিং স্টুডিও এবং সংস্কারকৃত ঝর্ণা স্পট উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠিত সাংস্কৃতিক সন্ধ্যায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তথ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিএফডিসিতে চলমান উন্নয়ন কার্যক্রম তুলে ধরে তথ্য উপদেষ্টা বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর বিএফডিসির উন্নয়নে কার্যকর উদ্যোগ নিয়েছে। গত কয়েক মাসে বিএফডিসিতে এডিটিং, কালার গ্রেডিং-সহ অন্যান্য কারিগরি কাজের জন্য ব্যবহৃত রুমগুলো সংস্কার করা হয়েছে। এই কাজের বরাদ্দ পাওয়া খুব কষ্টসাধ্য ছিল। তারপরও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রচেষ্টায় কাজগুলো দ্রুত সম্পন্ন হয়েছে।

মাহফুজ আলম বলেন, বিএফডিসিতে সংশ্লিষ্ট সবার কাজ করার সুযোগ থাকবে। বিদেশে থেকেও যদি কেউ কাজ করতে চান, তাহলে তারা অনলাইনে আবেদন করতে পারবেন।

তিনি আশাপ্রকাশ করে বলেন, বিএফডিসিতে কোনও সিন্ডিকেট থাকবে না। সিনেমার স্ক্রিপ্টিং থেকে শুরু করে উৎপাদন ও পরিবেশন ব্যবস্থা একটি ইকোসিস্টেমের মধ্যে নিয়ে আসা হবে।

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে অনুষ্ঠিত সভায় সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) ভিত্তিতে কবিরপুরে ফিল্ম সিটি নির্মাণের কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে যারা দায়িত্বে আসবেন তারা এটি নির্মাণের কার্যক্রম চলমান রাখবেন।

এখনও দর্শক ভালো কনটেন্ট (আধেয়) দেখতে চান উল্লেখ করে উপদেষ্টা বলেন, দর্শকদের চাহিদা ও প্রত্যাশা অনুযায়ী কনটেন্ট তৈরি করতে হবে। দেশীয় ও আঞ্চলিক ভাষা ও সংস্কৃতির ওপর ভিত্তি করে ভালো মানের কনটেন্ট নির্মাণের জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি বলেন, চলচ্চিত্র নির্মাণকে সহজ করাই বিএফডিসির মূল লক্ষ্য। সেই লক্ষ্য বাস্তবায়নে বিএফডিসির আধুনিকায়নের কাজ চলমান। বাংলাদেশের চলচ্চিত্র একদিন বিশ্ব জয় করবে। দেশের চলচ্চিত্রকে সেই পর্যায়ে নিতে যেতে বিএফডিসি আন্তরিকভাবে কাজ করছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএফডিসির পরিচালক মামুনূর রশীদ, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি শাহীন সুমন, চিত্রনায়ক বাপ্পারাজ ও প্রযোজক শিরিন সুলতানা।

অনুষ্ঠানের শেষে দেশের খ্যাতিমান শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাংস্কৃতিক অনুষ্ঠানের আগে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) বিজনেস অটোমেশন সার্ভিস, সিনে-আর্কাইভ, সংস্কারকৃত ডিজিটাল সাউন্ড রেকর্ডিং স্টুডিও এবং সংস্কারকৃত ঝর্ণা স্পট উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম।

/এসআই/আরআইজে/
সম্পর্কিত
দেশ উগ্র ডানপন্থার ট্রেনে উঠে গেছে: মাহফুজ আলম
আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার সম্ভাবনা দেখি না: ডা. জাহেদ
বেতার বিতর্ক প্রতিযোগিতা আঞ্চলিক পর্যায়ে ছড়িয়ে দেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
কানাডার আলবার্টা প্রদেশে নির্বাচনে মার্কিন ডানপন্থিদের শোচনীয় পরাজয়
কানাডার আলবার্টা প্রদেশে নির্বাচনে মার্কিন ডানপন্থিদের শোচনীয় পরাজয়
পে-স্কেল: বেতন-ভাতা নির্ধারণে প্রস্তুতি কতদূর
পে-স্কেল: বেতন-ভাতা নির্ধারণে প্রস্তুতি কতদূর
সার পাচারের সময় আটক, একজনকে কারাদণ্ড ও দুই ডিলারকে জরিমানা
সার পাচারের সময় আটক, একজনকে কারাদণ্ড ও দুই ডিলারকে জরিমানা
সৌদিতে হামলায় নিহত শাহেদের মরদেহ আসছে শুক্রবার
সৌদিতে হামলায় নিহত শাহেদের মরদেহ আসছে শুক্রবার
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন