পুলিশের সহায়তায় সচিবালয় ছাড়লেন অর্থ উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১০ ডিসেম্বর ২০২৫, ২০:৫৫আপডেট : ১০ ডিসেম্বর ২০২৫, ২১:১৩
বেলা আড়াইটা থেকে অবরুদ্ধ অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ রাত ৮টার দিকে পুলিশের সহায়তায় সচিবালয়ে নিজ দফতর থেকে বেরিয়ে গেছেন। 
 
জানা গেছে, এর আগে আন্দোলনকারী কর্মচারীদের নিজ দফতরে ডেকে বৃহস্পতিবারের (১১ ডিসেম্বর) মধ্যে তাদের দাবি বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলে আন্দোলনকারী কর্মচারীরা তা প্রত্যাখ্যান করেন এবং আজকের মধ্যেই বাস্তবায়নের করতে হবে- এমন দাবিতে তারা তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যান। পরে অর্থ উপদেষ্টা পুলিশের সহায়তায় সচিবালয় ছেড়ে যান। এ সময় আন্দোলনকারী কর্মচারীরা কোনও বাধা দেননি বলে জানা গেছে।  
 
এর আগে বেলা আড়াইটার পর থেকে সচিবালয়ে নিজ দফতরে তাকে অবরুদ্ধ করে রাখেন সচিবালয়ে কর্মরত বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। এ সময় কর্মচারীদের ভাতার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।  
 
বুধবার (১০ ডিসেম্বর) দুপুরের পর থেকে বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মচারীরা দলবেঁধে এসে সচিবালয়ের ১১ নম্বর ভবনের চতুর্থ তলায় অর্থ উপদেষ্টার দফতরের সামনে অবস্থান নেন। 
 
জানা গেছে, বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের একাংশের সভাপতি বাদিউল কবিরের নেতৃত্বে কর্মচারীরা উপদেষ্টাকে অর্থ মন্ত্রণালয়ের অর্থ উপদেষ্টার নিজ দফতরে অবরুদ্ধ করে রাখেন। 
 
বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের একাংশের সভাপতি বাদিউল কবির বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সচিবালয়ের কর্মচারীরা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ভাতার দাবি করে আসছিলেন। আজ তারা বলেছে সরকারের পক্ষ থেকে এ সংক্রান্ত গেজেট জারি করা ছাড়া তারা তাদের অবস্থান থেকে সরবেন না।’ 
 
জানা গেছে, রেশনের দাবিতেও তারা অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ করেছিলেন। তখন তিনি বিবেচনার আশ্বাস দিয়েছিলেন, কিন্তু বাস্তবায়ন করেননি। সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ্য ভাতা চালুর ঘোষণা দিলেও সরকার তা কার্যকর করেনি। নতুন পে-কমিশন গঠন করা হলেও বর্তমান সরকার তা বাস্তবায়ন করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন অর্থ উপদেষ্টা। এসব বিষয় নিয়েই আজ অর্থ উপদেষ্টাকে নিজ দফতরে অবরুদ্ধ করেন তারা।
/এসআই/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
সাবেক এমপি প্রিন্সের জমি-দুই গাড়ি জব্দ, ১৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ
ফ্যামিলি কার্ডের সুপারভাইজার নিয়োগ নিয়ে ইউএনওকে অবরুদ্ধ
তৃণমূলের ৪৪০ কোটি রুপির ব্যাংক হিসাব জব্দ
সর্বশেষ খবর
আগ্রাসনের মূল্য দিয়ে যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়া ছাড়তে বললো ইরানি সেনাবাহিনী
আগ্রাসনের মূল্য দিয়ে যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়া ছাড়তে বললো ইরানি সেনাবাহিনী
৪৪৫ জন খেলোয়াড়, ৪৭ জন বিদেশি: খেলা কবে?
৪৪৫ জন খেলোয়াড়, ৪৭ জন বিদেশি: খেলা কবে?
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ