সরকার ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি চায় না: অর্থ উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ডিসেম্বর ২০২৫, ২০:০৫আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৫, ২১:৪৬

পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে অর্থনৈতিক স্থিতিশীলতা, দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন সরকারের মূল লক্ষ্য-এমনটাই জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। 

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। 

অর্থ উপদেষ্টা বলেন, ভারতের সঙ্গে বিদ্যমান টানাপোড়েন কমিয়ে স্বাভাবিক সম্পর্ক বজায় রাখতে ডক্টর ইউনূস ব্যক্তিগতভাবে কাজ করছেন। 

তিনি জানান, সরকার ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি চায় না। বড় একটি প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখা দুই দেশের জন্যই মঙ্গলজনক। 

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ভারতের সঙ্গে বিদ্যমান পরিস্থিতিতে ব্যবসা-বাণিজ্য বা অর্থনৈতিক পরিস্থিতির কোনও অবনতি হবে বলে করি না।

তিনি জানান, বাংলাদেশের সরকার অত্যন্ত সচেতনভাবে ভারতের সঙ্গে বিদ্যমান পরিস্থিতি মোকাবিলা করছে। সরকার জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে দীপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে চায় বলেও জানান অর্থ উপদেষ্টা।

/এসআই/আরআইজে/
সম্পর্কিত
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে ‘কোনও তথ্য নেই’ ভারতের কাছে
ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি বাড়ছে
মর্যাদা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক চায় বাংলাদেশ: চিফ হুইপ
সর্বশেষ খবর
আগ্রাসনের মূল্য দিয়ে যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়া ছাড়তে বললো ইরানি সেনাবাহিনী
আগ্রাসনের মূল্য দিয়ে যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়া ছাড়তে বললো ইরানি সেনাবাহিনী
৪৪৫ জন খেলোয়াড়, ৪৭ জন বিদেশি: খেলা কবে?
৪৪৫ জন খেলোয়াড়, ৪৭ জন বিদেশি: খেলা কবে?
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ