প্রবাসীদের নিবন্ধনের সময় বাড়লো ৩১ ডিসেম্বর পর্যন্ত, শনিবার ব্যাংক খোলা থাকছে: ইসি সচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ডিসেম্বর ২০২৫, ২০:২১আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৫, ২০:২৬

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রবাসীদের পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধনের সময়সীমা বাড়ানো হয়েছে ৩১ ডিসেম্বর পর্যন্ত। একইসঙ্গে শনিবার (২৭ ডিসেম্বর) নির্বাচন উপলক্ষে তফসিলি ব্যাংকগুলো খোলা রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 

বুধবার (২৪ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রবাসীদের ভোট গ্রহণের জন্য গত ১৮ নভেম্বর উদ্বোধন করা হয় ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ। ১৯ নভেম্বর থেকে শুরু হয় নিবন্ধন প্রক্রিয়া। আর এই নিবন্ধনের সময়সীমা ছিল আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত। তা বাড়ানো হয়েছে ৩১ ডিসেম্বর পর্যন্ত। 

আখতার আহমেদ বলেন, যারা নিবন্ধন প্রক্রিয়ায় এখনও অংশ নেননি তারা অনুগ্রহ করে ৩১ ডিসেম্বরের মধ্যে নিবন্ধন শেষ করুন।

তিনি আরও বলেন, দ্বিতীয় আরেকটা ঘোষণা হচ্ছে, আগামী শনিবার আমরা বাংলাদেশ ব্যাংকে অনুরোধ করেছি, তফসিলভুক্ত ব্যাংকগুলো খোলা রাখতে যাতে সম্ভাব্যপ্রার্থী ও এজেন্টরা তাদের মনোনয়ন সংক্রান্ত ব্যাংকিং কার্যক্রম শেষ করতে পারেন।

আগামীকাল তারেক রহমানের দেশে ফিরে সংবর্ধনা নেবেন, এর জন্য রিটার্নিং অফিসারের কাছ থেকে অনুমতি নিয়েছেন, সেখানে আচরণবিধি লঙ্ঘন হবে কিনা তা ইসি দেখভাল করবে কিনা জানতে চাইলে ইসি সচিব আখতার আহমেদ বলেন, এটা রিটার্নিং অফিসার দেখবেন।

আচরণবিধি লঙ্ঘন নিয়ে ইসি ওয়াকিবহাল না, রাজনৈতিক দলগুলোর এমন অভিযোগের বিষয়ে ইসি সচিব বলেন, আমরা ওয়াকিবহাল না এটা কেউ বলতেই পারেন। আর কেউ বলতে পারেন, আপনাদের আরেকটু তৎপর হওয়া উচিত। সবাই আচরণ বিধি মেনে চলবো এটাই আমাদের উদ্দেশ্য।

/এএজে/আরকে/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
এমপি মাসুদের দম্ভোক্তির জোর কোথায়?
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান