‘সংবাদপত্রের কার্যালয়ে হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার’ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৮ ডিসেম্বর ২০২৫, ১৫:৩১আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৫, ১৫:৩১

হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত দেশের শীর্ষস্থানীয় দুই সংবাদমাধ্যম— দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার-এর কার্যালয় পরিদর্শন করেছেন নৌপরিবহন এবং বস্ত্র ও পাট উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। রবিবার (২৮ ডিসেম্বর) সকালে তিনি রাজধানীর কারওয়ান বাজার ও কারওয়ান বাজার সংলগ্ন ডেইলি স্টার সেন্টারে যান এবং ক্ষতিগ্রস্ত অবকাঠামো ঘুরে দেখেন। 

নৌপরিবহন মন্ত্রণালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এই পরিদর্শনের তথ্য জানানো হয়। 

পরিদর্শনকালে তিনি প্রতিষ্ঠান দুটির জ্যেষ্ঠ সাংবাদিক ও কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং এই ন্যাক্কারজনক হামলার ঘটনায় ব্যক্তিগত ও সরকারের পক্ষ থেকে গভীর দুঃখ প্রকাশ করেন। 

নৌপরিবহন উপদেষ্টা বলেন, “গণতন্ত্রে ভিন্নমত থাকবেই, সেটিই এর সৌন্দর্য। কিন্তু ভিন্নমতের কারণে সহিংসতা বা হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি একটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমরা বিশ্বাস করি, গণমাধ্যম সম্পূর্ণ স্বাধীন হওয়া উচিত এবং বর্তমান সরকার মিডিয়ার ওপর কোনো ধরনের হস্তক্ষেপ করে না।”

তিনি আরও বলেন, “গণমাধ্যম হচ্ছে সরকারের চোখ। সরকার ও গণমাধ্যমকে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে কাজ করতে হবে। মিডিয়া সত্য তুলে ধরবে— এটাই জনগণের প্রত্যাশা।” 

জুলাই গণঅভ্যুত্থানকে দেশের রাজনৈতিক ইতিহাসের এক মাইলফলক হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা বর্তমান ও ভবিষ্যৎ সব সরকারের দায়িত্ব। আগামী সরকার অবশ্যই অতীত থেকে শিক্ষা নেবে এবং গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখবে।” 

ভয়াবহ হামলার মাত্র এক দিনের মধ্যে পত্রিকা প্রকাশের সক্ষমতা বজায় রাখায় তিনি প্রথম আলো ও ডেইলি স্টারের কর্মী ও কর্মকর্তাদের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “এতো বড়ো দুর্ঘটনার পরও যে সাহসিকতা ও পেশাদারিত্ব আপনারা দেখিয়েছেন, তা অতুলনীয়। গণমাধ্যমের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে এবং আমি বিশ্বাস করি সংবাদমাধ্যম আবারও দৃঢ়ভাবে ঘুরে দাঁড়াবে।”

পরিদর্শনকালে ডেইলি স্টারের উপদেষ্টা সম্পাদক কামাল আহমেদ, প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফসহ দুই প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ সাংবাদিক ও দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

/এসআই/এসটি/ 
সম্পর্কিত
কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের দফায় দফায় হামলা, সামরিক সরঞ্জাম ধ্বংসের দাবি
মধ্যপ্রাচ্যে ইরানের হামলা, আরও এক মার্কিন সেনা নিহত
চলছে সাঁড়াশি অভিযান, ডেভিড ইমন কোথায়?
সর্বশেষ খবর
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খান
পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খান
দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ আগুন দিলো কারা?
দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ আগুন দিলো কারা?
সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার ঘোষণা মালিকদের
সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার ঘোষণা মালিকদের
সর্বাধিক পঠিত
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
সচিবালয়ে চাকরিতে যোগ দিতে এসে ৪ জন কারাগারে, কারণ কী   
সচিবালয়ে চাকরিতে যোগ দিতে এসে ৪ জন কারাগারে, কারণ কী