এনআইডি’র জন্য আলাদা কর্তৃপক্ষ এখনই হচ্ছে না, মোবাইলের ট্যাক্স কমছে 

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০১ জানুয়ারি ২০২৬, ১৬:৪৫আপডেট : ০১ জানুয়ারি ২০২৬, ১৬:৪৫

ন্যাশনাল ডাটা অথরিটি করার বিষয়ে যে প্রস্তাব করা হয়েছিল সেটি আপাতত আর হচ্ছে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এনআইডি সংক্রান্ত আলাদা কর্তৃপক্ষ তৈরির অধ্যাদেশ রহিত করা হয়েছে। এছাড়া মোবাইল আমদানি ট্যাক্স কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি। 

বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান প্রেস সচিব।  

শফিকুল আলম বলেন, কিছুদিন আগে ন্যাশনাল ডাটা অথরিটি করার একটা প্রস্তাব এসেছিল। পুরো পৃথিবীর ডেটা একটা অথরিটি দেখেন, একটা আলাদা একটা অথরিটি। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে ইলেকশন কমিশন এটা দেখছেন। এখন যেহেতু আমরা ইলেকশনের খুব কাছে। তো এখন আর এই যে আগে যে প্রস্তাবটা এসেছিল যে, এনআইডির সেপারেট কর্তৃপক্ষের জন্য অধ্যাদেশ— সেটাকে রোহিতকরণ করা হয়েছে। কারণ আমরা চাচ্ছি যে, ইলেকশনের প্রসেসটা যেন কোনোভাবেই ডিজরাপটেড না হয়। কোনোভাবেই নতুন কোনও এক্সপেরিমেন্টেশন যাতে এটাকে প্রভাবিত না করে এবং প্রস্তুতিটা যাতে মসৃণ থাকে।

তিনি জানান, মোবাইল ফোনের ক্ষেত্রে আগে ট্যাক্স ইনসিডেন্স ছিল আমদানির ক্ষেত্রে ৬১ দশমিক ৮০, এখন আমদানির ক্ষেত্রে এটা কমে আসবে ৪৩ দশমিক ৪৩ শতাংশ। মোবাইল ফোন যারা ম্যানুফ্যাকচারিং করতেন বাংলাদেশে তাদের জন্য ট্যাক্স ইনসিডেন্স ছিল ১৭ শতাংশ, তার মধ্যে ১০ শতাংশ ছিল কাস্টমস ডিউটি। এখন কাস্টমস ডিউটি ১০ শতাংশ থেকে নেমে ৫ শতাংশ হবে। 

/এসও/এমকেএইচ/
সম্পর্কিত
লাইকা ক্যামেরা ও নিজস্ব চিপ, নতুন ফোল্ডেবল আনছে শাওমি 
জশনে জুলুসের অনুষ্ঠানে ২৭টি মোবাইল চুরি করে পুলিশের হাতে ধরা
ব্লুটুথ নামটি এলো কোথা থেকে? নেপথ্যে হাজার বছরের পুরোনো গল্প!
সর্বশেষ খবর
আগ্রাসনের মূল্য দিয়ে যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়া ছাড়তে বললো ইরানি সেনাবাহিনী
আগ্রাসনের মূল্য দিয়ে যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়া ছাড়তে বললো ইরানি সেনাবাহিনী
৪৪৫ জন খেলোয়াড়, ৪৭ জন বিদেশি: খেলা কবে?
৪৪৫ জন খেলোয়াড়, ৪৭ জন বিদেশি: খেলা কবে?
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই