ঢাকার ২০ আসনে ১৬১ প্রার্থীর মনোনয়ন বৈধ, বাতিল ৮১ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৪ জানুয়ারি ২০২৬, ১৭:২৫আপডেট : ০৪ জানুয়ারি ২০২৬, ১৭:২৫

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কাজ সম্পন্ন হয়েছে। ঢাকা জেলার ২০টি সংসদীয় আসনে জমা পড়া ২৩৮টি মনোনয়নপত্রের মধ্যে ১৬১টি বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তারা। প্রয়োজনীয় নথিপত্র ও তথ্যের ঘাটতি থাকায় বাতিল করা হয়েছে ৮১ জন প্রার্থীর মনোনয়নপত্র।  

শনিবার (৩ জানুয়ারি) রাজধানীর তিনটি পৃথক দফতরে সকাল ১০টা থেকে শুরু হওয়া বাছাই প্রক্রিয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকা বিভাগীয় কমিশনার, ঢাকা জেলা প্রশাসক এবং ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা পৃথকভাবে রিটার্নিং কর্মকর্তা হিসেবে এসব আসনের মনোনয়নপত্র যাচাই করেন। এতে ১৬১ জনের মনোনয়ন বৈধ হওয়ার পাশাপাশি ৮১ জনের আবেদন বাতিল এবং একজনের প্রার্থিতা স্থগিত করা হয়েছে। 

রিটার্নিং কর্মকর্তাদের সূত্রমতে, মূলত রাজনৈতিক দলের প্রত্যয়নপত্র (মনোনয়ন) সঠিক না থাকা, হলফনামায় প্রয়োজনীয় সই বা নথির অভাব, ঋণখেলাপি হওয়া এবং ফৌজদারি মামলার তথ্য গোপন করার কারণে উল্লেখযোগ্য সংখ্যক প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। 

নির্বাচন কমিশনের সংশোধিত তফসিল অনুযায়ী, ৩০ ডিসেম্বর থেকে শুরু হওয়া মনোনয়নপত্র বাছাইয়ের কাজ রবিবার (৪ জানুয়ারি) শেষ হচ্ছে। মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত আপিল করতে পারবেন। এসব আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। ভোট গ্রহণ করা হবে ১২ ফেব্রুয়ারি।

উল্লেখ্য, একই দিনে জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি জাতীয় গণভোটও অনুষ্ঠিত হবে। 

/এএজে/এসটি/ 
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
এমপি মাসুদের দম্ভোক্তির জোর কোথায়?
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান