পাটবীজ সংকট থাকবে না, মজুতদারিতে ‘জিরো টলারেন্স’: শেখ বশিরউদ্দীন 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৪ জানুয়ারি ২০২৬, ১৮:৪৬আপডেট : ০৪ জানুয়ারি ২০২৬, ১৮:৪৬

চলতি মৌসুমে দেশে মানসম্মত পাটবীজের কোনও সংকট হবে না বলে নিশ্চিত করেছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। একইসঙ্গে পাটের বাজারে অস্থিরতা তৈরি করতে অবৈধ মজুতদারদের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথা ব্যক্ত করেছেন তিনি। 

রবিবার (৪ জানুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয়ে উপদেষ্টার নিজ কার্যালয়ে বাংলাদেশ জুট স্পীনার্স অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা জানান। বস্ত্র ও পাট মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

বৈঠকে পাট রফতানিকারক ও ব্যবসায়ী নেতারা উপদেষ্টাকে জানান, কাঁচা পাট রফতানির সুযোগ নিয়ে একদল অসাধু মজুতদার বাজার অস্থিতিশীল করে তুলছে। এতে পাটের দাম বাড়লেও প্রকৃত কৃষক লাভবান হচ্ছে না, বরং মজুতদাররা ফায়দা লুটছে। দ্রুত পদক্ষেপ না নিলে পাটচাষি ও এর সাথে সম্পৃক্ত ব্যবসায়ীরা চরম ক্ষতিগ্রস্ত হবেন এবং সামগ্রিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে। ব্যবসায়ীরা অবিলম্বে এই সিন্ডিকেট ও অবৈধ মজুতদারি বন্ধে কঠোর হস্তক্ষেপের আহ্বান জানান। 

ব্যবসায়ীদের উদ্বেগের প্রেক্ষিতে উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, “পাটের অবৈধ মজুতদারি প্রতিরোধে সরকার অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। খুব শিগগিরই পাট উৎপাদনকারী প্রধান ৪টি জেলায় মজুতদারি রুখতে আইনগত পদক্ষেপ ও বিশেষ অভিযান শুরু করা হবে।” এছাড়া বীজের সংকট দূর করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ ইতিমধ্যে নেওয়া হয়েছে বলেও তিনি জানান। 

বৈঠকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি, বাংলাদেশ জুট স্পীনার্স এসোসিয়েশনের সভাপতি তাপস প্রামানিক, ভাইস চেয়ারম্যান ফারুক হোসেন, বোর্ড ডিরেক্টর মোহাম্মদ শাহজাহান এবং হেলাল আহমেদ উপস্থিত ছিলেন। 

/এসআই/এসটি/
সম্পর্কিত
উত্তরা ফাইন্যান্সে বড় ধাক্কা: চেয়ারম্যান-এমডিসহ একসঙ্গে ৪ পরিচালকের পদত্যাগ
১৫ দিনের ব্যবধনে মণে ১ হাজার টাকা কমলো পাটের দাম 
পাট ও পাটজাত পণ্যের রফতানি সম্প্রসারণে আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্যোগ
সর্বশেষ খবর
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
কক্ষে উইপোকা, মাঝরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা
কক্ষে উইপোকা, মাঝরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ