এসএমই ফাউন্ডেশনের নবম চেয়ারপারসন ওবায়দুর রহমান 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৫ জানুয়ারি ২০২৬, ১৭:১০আপডেট : ০৫ জানুয়ারি ২০২৬, ১৮:১৭

ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনের (এসএমই ফাউন্ডেশন) নতুন চেয়ারপারসন হিসেবে দায়িত্ব নিয়েছেন শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান। সোমবার (৫ জানুয়ারি) তিনি রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত এসএমই ফাউন্ডেশন কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব বুঝে নেন। 

এর আগে গত ১ জানুয়ারি ২০২৬ তারিখে শিল্প মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, এসএমই ফাউন্ডেশনের নিয়মিত চেয়ারপারসন পদে পুনরায় নিয়োগ না হওয়া পর্যন্ত শিল্প সচিব মো. ওবায়দুর রহমান তার মূল দায়িত্বের পাশাপাশি ফাউন্ডেশনের চেয়ারপারসনের অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। 

মো. ওবায়দুর রহমান এসএমই ফাউন্ডেশনের নবম চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পেলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৫তম ব্যাচের এই কর্মকর্তা দীর্ঘ চাকরি জীবনে মাঠ প্রশাসনের পাশাপাশি জনপ্রশাসন মন্ত্রণালয়সহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও দফতরে উচ্চপদে দায়িত্ব পালন করেছেন। 

/জিএম/ এসআই/এসটি/এমওএফ/
সম্পর্কিত
শিল্পখাতের প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে সমন্বিত উদ্যোগের সুপারিশ
জনপ্রশাসনে সংযুক্ত হলেন শিল্প সচিব
পাম্পে গেলে তেল ও সুইচ টিপলে বিদ্যুৎ পাচ্ছেন, তাহলে সমস্যা কোথায়: বাণিজ্যমন্ত্রী
সর্বশেষ খবর
দেড়শ’ টাকার লাঞ্চ আর ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের কোনও সাফল‍্য নাই: মঞ্জু
দেড়শ’ টাকার লাঞ্চ আর ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের কোনও সাফল‍্য নাই: মঞ্জু
দেয়ালে শুধুই একটি কলা, দাম ৬২ লাখ ডলার!
দেয়ালে শুধুই একটি কলা, দাম ৬২ লাখ ডলার!
বাংলাদেশের এক তৃতীয়াংশ মানুষ এই রোডমার্চে যুক্ত হয়েছে: অলি আহমদ
বাংলাদেশের এক তৃতীয়াংশ মানুষ এই রোডমার্চে যুক্ত হয়েছে: অলি আহমদ
আকাশপথে দীর্ঘ যাত্রা, স্বস্তির আসন বাছবেন কীভাবে
আকাশপথে দীর্ঘ যাত্রা, স্বস্তির আসন বাছবেন কীভাবে
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ