‘ভারতের সঙ্গে বাণিজ্যিক বা ক্রয় প্রক্রিয়ায় মোস্তাফিজ ইস্যুর প্রভাব পড়বে না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৬ জানুয়ারি ২০২৬, ১৭:২০আপডেট : ০৬ জানুয়ারি ২০২৬, ২০:১৪

আইপিএলে মোস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিকে ‘দুঃখজনক’ বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, এই ঘটনার শুরুটা বাংলাদেশ থেকে করা হয়নি এবং এটি বাংলাদেশ-ভারত কোনও দেশের জন্যই ইতিবাচক নয়।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রিসভা কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

মোস্তাফিজ ইস্যুতে দুই দেশের বাণিজ্যিক বা অর্থনৈতিক সম্পর্কে কোনও নেতিবাচক প্রভাব পড়বে কিনা—এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, “আজকের ক্রয় কমিটির বৈঠকে স্পোর্টস নিয়ে একটি শব্দও উচ্চারিত হয়নি। আমরা অর্থনৈতিক ক্ষেত্রে যৌক্তিকভাবে যেসব সিদ্ধান্ত নিচ্ছি, তার ওপর মোস্তাফিজের এই ইস্যু অন্তত আমাদের ক্রয়ের ব্যাপারে কোনও প্রভাব ফেলবে না।” 

বিষয়টি শুধু অর্থ-বাণিজ্যের নয়, বরং পারস্পরিক সম্পর্কের কিনা—সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আজকের মিটিংয়ে পররাষ্ট্র উপদেষ্টাও ছিলেন। মোস্তাফিজের ইস্যুতে উভয় দেশের পারস্পরিক সম্পর্কের কোনও বিষয় আছে কিনা, তা তাকে জিজ্ঞেস করতে পারেন।” 

তবে বাংলাদেশের পক্ষ থেকে যে অবস্থান নেওয়া হয়েছে তার প্রশংসা করে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, “বাংলাদেশ যে প্রতিক্রিয়া দেখিয়েছে তা সম্পূর্ণ বলিষ্ঠ (রোবাস্ট) এবং যথাযথ (অ্যাপ্রোপ্রিয়েট)। এই ধরনের অ্যাকশন যদি কেউ শুরু করে, তবে তার একটি প্রতিক্রিয়া (রিঅ্যাকশন) হবেই।” 

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) দুই ভাগ করার পরিকল্পনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা নিশ্চিত করেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলেই এটি বাস্তবায়ন হবে। তিনি জানান, এ সংক্রান্ত সব আনুষ্ঠানিকতা (ফরমালিটিজ) ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। 

/এসআই/এসটি/এমওএফ/
সম্পর্কিত
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে ‘কোনও তথ্য নেই’ ভারতের কাছে
ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি বাড়ছে
মর্যাদা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক চায় বাংলাদেশ: চিফ হুইপ
সর্বশেষ খবর
আগ্রাসনের মূল্য দিয়ে যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়া ছাড়তে বললো ইরানি সেনাবাহিনী
আগ্রাসনের মূল্য দিয়ে যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়া ছাড়তে বললো ইরানি সেনাবাহিনী
৪৪৫ জন খেলোয়াড়, ৪৭ জন বিদেশি: খেলা কবে?
৪৪৫ জন খেলোয়াড়, ৪৭ জন বিদেশি: খেলা কবে?
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই