সাবেক প্রধান বিচারপতি সুপ্রিম কোর্ট সচিবালয় কমিশনের সদস্য হবেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জানুয়ারি ২০২৬, ১৮:৪৬আপডেট : ০৮ জানুয়ারি ২০২৬, ১৯:২০

সাবেক প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সুপ্রিম কোর্ট সচিবালয় কমিশনের সদস্য হবেন। এ সংক্রান্ত ‘সুপ্রিম কোর্ট সচিবালয় (সংশোধন) অধ্যাদেশের ২০২৬’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। 

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এছাড়া উপদেষ্টা পরিষদের সভায় ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা সংশোধন অধ্যাদেশ ২০২৬-এর খসড়া নীতিগত চূড়ান্ত অনুমোদন করা হয়েছে, বাংলাদেশ শিল্পকলা একাডেমি (সংশোধন) অধ্যাদেশ ২০২৬-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে,  বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশন অধ্যাদেশ ২০২৬-এর খসড়া নীতিগত অনুমোদন হয়েছে, এটা চূড়ান্ত অনুমোদন হয়নি। আর পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় কর্তৃক প্রণীত থার্ড ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন, এনডিসি থ্রি ভূতাপেক্ষ অনুমোদন দেওয়া হয়েছে।

প্রেস সচিব জানান, সুপ্রিম কোর্ট সচিবালয় কমিশন হবে, সেই কমিশনের সদস্য হিসেবে এটা খুব একটা মাইনর চেঞ্জ এই আইনে। এখন থেকে যিনি রিটায়ার্ড করলেন চিফ জাস্টিস, তিনিও একজন সদস্য হিসেবে ইনক্লুডেড হবেন।

/এসও/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সুপ্রিম কোর্টের একটি ভবন থেকে হাইকোর্ট-কর্মচারীর মরদেহ উদ্ধার
কেমন চলছে ‘সুপ্রিম কোর্ট হেল্পলাইন নম্বর’ 
আ.লীগ নেতা অ্যাড. হুমায়ুনের মৃত‍্যুতে প্রধান বিচারপতির শোক
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম