অন-অ্যারাইভাল ভিসা কেন বন্ধ, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জানুয়ারি ২০২৬, ১৭:৫৮আপডেট : ১৪ জানুয়ারি ২০২৬, ১৭:৫৮

বাংলাদেশে এক মাসের জন্য অন-অ্যারাইভাল ভিসা স্থগিত করা হয়েছে। নির্বাচনের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বুধবার (১৪ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। এর আগে, গতকাল সব দূতাবাসকে এই সংক্রান্ত নির্দেশনা পাঠায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

মো. তৌহিদ হোসেন বলেন, “স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদের এরকম একটা নির্দেশনা দেওয়া হয়েছে। আপনারা জানেন যে, নির্বাচনের সময় অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টির চেষ্টা হতে পারে। কাম্য নয়, এমন অনেকে এসে হাজির হয়ে যেতে পারে। এজন্য আমরা ভিসা বন্ধ করছি না; কেউ যদি আসতে চান, ভিসা নিয়ে আসুন। যাদের উদ্দেশ্যে ঠিক থাকবে তাদের আমরা আসতে দেবো, হুট করে কেউ যেন হাজির হয়ে না যায়।”

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবে বৈঠকের বিষয়ে তিনি বলেন, “এটা দেখুন কী দাঁড়ায়! পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্ক তো আমরা উন্নত করার চেষ্টা করছি। উন্নত করার চেষ্টা করছি বলতে, স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার চেষ্টা চলছে। সম্পর্ক অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে গত একবছরে, আরও কিছু কিছু কাজ থাকতে পারে। আবার সেগুলো যখন যেটুকু অগ্রগতি হবে আপনারা জানতে পারবেন।”

ভারতে বাংলাদেশের মিশনে ভিসা সেবা নির্বাচনের পর চালু হবে কিনা, জানতে চাইলে তিনি বলেন, “এটা ইলেকশনের পরে চালু হবে কিনা, সেটা পরবর্তী পররাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞেস করবেন। কিন্তু বিষয় সেটা না, ব্যাপারটা হলো একটা পরিস্থিতির কারণে এটা আমরা বন্ধ করেছি। আমাদের তো সিকিউরিটি দেখতে হবে আমাদের মিশনে।”

/এসও/এম/    
সম্পর্কিত
আলোচনায় কিচেন কেবিনেট, কারা ছিলেন?
‘ভিসা নিয়ে আরও খারাপ সময় আসতে পারে, আমাদের কাগজ কেউ বিশ্বাস করে না’
পরবর্তী সরকার ভারতের সঙ্গে সম্পর্ক মসৃণ করবে, আশা পররাষ্ট্র উপদেষ্টার
সর্বশেষ খবর
ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ, এদের আবার বট বহিনী আছে: তাহেরী
ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ, এদের আবার বট বহিনী আছে: তাহেরী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
বিশ্বকাপ ফাইনাল হারের পর বিশ্রামে কোথায় গেলেন মেসি
বিশ্বকাপ ফাইনাল হারের পর বিশ্রামে কোথায় গেলেন মেসি
আবারও গুমের অভিযোগ: রাষ্ট্রের কী করা উচিত 
আবারও গুমের অভিযোগ: রাষ্ট্রের কী করা উচিত 
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান