পাবনা-১ ও ২ আসনে নতুন তফসিল, নির্বাচন ১২ ফেব্রুয়ারিতেই 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৬ জানুয়ারি ২০২৬, ১৪:২৮ আপডেট : ১৬ জানুয়ারি ২০২৬, ১৫:০৭

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশনার প্রেক্ষিতে পাবনা-১ ও ২ আসনের নির্বাচনি তফসিল নতুন করে ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে নতুন সময়সূচি অনুযায়ী, অন্যান্য আসনের মতো এই দুটি আসনেও আগামী ১২ ফেব্রুয়ারি একই দিনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদের সই করা প্রজ্ঞাপনে এই নতুন তফসিল ঘোষণা করা হয়। 

প্রজ্ঞাপন অনুযায়ী, পাবনা-১ ও ২ আসনের জন্য মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৮ জানুয়ারি। দাখিল করা মনোনয়নপত্র বাছাই করা হবে ১৯ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ২০ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত এবং আপিল নিষ্পত্তি হবে ২৫ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২৭ জানুয়ারি। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।

ইসি জানিয়েছে, এই দুটি আসনে ১২ ফেব্রুয়ারি সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকাল ৪টা ৩০ মিনিট পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। স্বচ্ছ ব্যালট বাক্স ও ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। 

এর আগে সীমানা পুনর্নির্ধারণ নিয়ে আইনি জটিলতার কারণে এই দুই আসনের নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। গত ৪ সেপ্টেম্বর ইসি একটি গেজেট প্রকাশ করে যেখানে সাঁথিয়া উপজেলাকে পাবনা-১ আসন এবং সুজানগর ও বেড়া উপজেলাকে পাবনা-২ আসন হিসেবে নির্ধারণ করা হয়। হাইকোর্ট এই গেজেটকে অবৈধ ঘোষণা করলে বিষয়টি আপিল বিভাগে গড়ায়। 

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ হাইকোর্টের রায় স্থগিত করে ইসির ৪ সেপ্টেম্বরের গেজেট অনুযায়ী নির্বাচন করতে বাধা নেই বলে আদেশ দেন। এর ফলে সাঁথিয়া উপজেলা এককভাবে পাবনা-১ এবং সুজানগর ও বেড়া উপজেলা নিয়ে পাবনা-২ আসন গঠিত হওয়ার বিষয়টি আইনি বৈধতা পায়। আপিল বিভাগের এই আদেশের প্রেক্ষিতেই ইসি আগের আংশিক তফসিল বাতিল করে নতুন এই সময়সূচি ঘোষণা করলো। 

/এএজে/এসটি/ 
সম্পর্কিত
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ ঘোষণা
মিষ্টির শূন্য আসনে ভোটের তারিখ ঘোষণা
ইউপি নির্বাচনের সময় নির্ধারণে বৈঠকে ইসি
সর্বশেষ খবর
বিশ্বজিৎ হত্যা মামলা: আপিল বিভাগের শুনানি ৮ ডিসেম্বর
বিশ্বজিৎ হত্যা মামলা: আপিল বিভাগের শুনানি ৮ ডিসেম্বর
আপিল বিভাগে সংবাদকর্মীদের প্রবেশাধিকার নিশ্চিত করতে এসআরএফের চিঠি
আপিল বিভাগে সংবাদকর্মীদের প্রবেশাধিকার নিশ্চিত করতে এসআরএফের চিঠি
ফ্রান্সে সহিংসতার জেরে জরুরি মন্ত্রিসভা বৈঠক, পদত্যাগ করবেন স্বরাষ্ট্রমন্ত্রী?
ফ্রান্সে সহিংসতার জেরে জরুরি মন্ত্রিসভা বৈঠক, পদত্যাগ করবেন স্বরাষ্ট্রমন্ত্রী?
‘বিরোধিতা করতে গিয়ে স্বৈরাচারকে ফেরার পথ করে দেওয়া হবে জুলাইয়ের সঙ্গে গাদ্দারি’
‘বিরোধিতা করতে গিয়ে স্বৈরাচারকে ফেরার পথ করে দেওয়া হবে জুলাইয়ের সঙ্গে গাদ্দারি’
সর্বাধিক পঠিত
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
প্রতিমন্ত্রী ইশরাকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? যা বললেন ডিবি প্রধান
প্রতিমন্ত্রী ইশরাকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? যা বললেন ডিবি প্রধান