নতুন পে-স্কেল বাজারে প্রভাব ফেলবে না, দাবি অর্থ উপদেষ্টার 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জানুয়ারি ২০২৬, ১৯:০৬ আপডেট : ২০ জানুয়ারি ২০২৬, ২৩:১২

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল বাস্তবায়ন হলেও তা বাজারে কোনও বিরূপ প্রভাব ফেলবে না বলে দাবি করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (২০ জানুয়ারি) তিনি এই দাবি করেন।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) প্রধান উপদেষ্টার কাছে পে-স্কেলের প্রতিবেদন জমা দেওয়া হবে। কমিশন সদস্যরা সরকারি কর্মচারীদের স্বার্থ বিবেচনায় রেখেই সুপারিশ প্রস্তুত করেছেন এবং এতে তারা সন্তুষ্ট হবেন বলে আশা করা হচ্ছে।”

তিনি আরও বলেন, “পে-কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার পর তাৎক্ষণিকভাবে বাস্তবায়ন শুরু হচ্ছে না। রিপোর্টটি জমা দেওয়ার পর সংশ্লিষ্ট বিভিন্ন কমিটির যাচাই-বাছাই শেষে বাস্তবায়নের সিদ্ধান্ত হবে। এ প্রক্রিয়ায় সাধারণত তিন থেকে চার মাস সময় লাগে। ফলে এটি কার্যকর হতে কিছুটা সময় লাগবে।”

সালেহউদ্দিন আহমেদ বলেন, “নতুন পে-স্কেল বাজারে কোনও বিরূপ প্রভাব ফেলবে না। কারণ সরকার সরবরাহ পক্ষ (সাপ্লাই সাইড) শক্তিশালী রাখার দিকে গুরুত্ব দিচ্ছে। নতুন পে স্কেলের সঙ্গে নির্বাচনের কোনও সম্পর্ক নেই।”

তিনি বলেন, “সরকারি কর্মচারী, শিক্ষক, ছাত্র, বিভিন্ন অ্যাসোসিয়েশন, এমনকি অবসরপ্রাপ্ত পেনশনভোগী ও বয়স্ক নাগরিকদের মতামত নেওয়া হয়েছে। সবার চাহিদা হুবহু বাস্তবায়ন সম্ভব না হলেও তাদের প্রয়োজন ও প্রত্যাশা সুপারিশে প্রতিফলিত হবে। কমিশনের সুপারিশগুলো যাচাই-বাছাইয়ের মধ্য দিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”

/এসআই/এবিএম/এমওএফ/
সম্পর্কিত
গ্যাসের দাম বাড়েনি: সিএনজি ভাড়ায় নৈরাজ্য কেন
যুব উন্নয়ন অধিদফতরের প্রশ্ন ফাঁস চক্রের ৫ সদস্য গ্রেফতার
সেগুনবাগিচায় দেয়ালের গ্রা‌ফি‌তি পাহারায় পু‌লি‌শ
সর্বশেষ খবর
‘সীমিত আয়ে সংসার চালানো দিন দিন কঠিন হয়ে পড়ছে’
‘সীমিত আয়ে সংসার চালানো দিন দিন কঠিন হয়ে পড়ছে’
বাংলাদেশ রেলওয়ের জন্য ভারত থেকে আসছে ১৮ রেলকোচ, আছে এসি স্লিপারও
বাংলাদেশ রেলওয়ের জন্য ভারত থেকে আসছে ১৮ রেলকোচ, আছে এসি স্লিপারও
দেবী দুর্গার আনুষ্ঠানিক জাগরণের মধ্য দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব 
দেবী দুর্গার আনুষ্ঠানিক জাগরণের মধ্য দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব 
মেয়েকে নিয়ে রেললাইনে হাঁটছিলেন মা, প্রাণ গেলো দুজনেরই
মেয়েকে নিয়ে রেললাইনে হাঁটছিলেন মা, প্রাণ গেলো দুজনেরই
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা