নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক 

গণতান্ত্রিক উত্তরণে অন্তর্বর্তী সরকারকে যুক্তরাষ্ট্রের জোরালো সমর্থন 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২২ জানুয়ারি ২০২৬, ২০:৫৮ আপডেট : ২২ জানুয়ারি ২০২৬, ২০:৫৮

বাংলাদেশে নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকালে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ, আসন্ন নির্বাচন এবং দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়। 

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানান। তিনি ঢাকা ও ওয়াশিংটন ডিসিতে মার্কিন সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনকালে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে ক্রিস্টেনসেনের বিগত দিনগুলোর অবদানের কথা স্মরণ করেন। নিরাপত্তা উপদেষ্টা আশা প্রকাশ করেন যে, নতুন রাষ্ট্রদূতের মেয়াদে দুই দেশের সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছাবে। 

ঘণ্টাব্যাপী এই বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বহুমুখী সম্পর্কের মূল বিষয়গুলো উঠে আসে। এর মধ্যে রয়েছে— পারস্পরিক শুল্ক চুক্তি এবং বাংলাদেশে মার্কিন ব্যবসা ও বিনিয়োগ বাড়ানোর সম্ভাবনা। সম্প্রতি আলোচিত ‘ভিসা বন্ড’ ইস্যুসহ অভিবাসন এবং যুক্তরাষ্ট্র থেকে নথিপত্রহীন (আনডকুমেন্টেড) বাংলাদেশিদের প্রত্যাবাসন প্রক্রিয়া। রোহিঙ্গাদের মানবিক সহায়তা ও প্রত্যাবাসন নিশ্চিতে সহযোগিতা।

রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বাংলাদেশের বর্তমান গণতান্ত্রিক উত্তরণ প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের জোরালো সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। বিশেষ করে, আসন্ন সাধারণ নির্বাচন এবং রাষ্ট্রীয় সংস্কার নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের চলমান প্রচেষ্টার প্রশংসা করেন তিনি।

বৈঠকে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক কাউন্সেলর এরিক গিলানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

/এসও/এসটি/ 
সম্পর্কিত
হাদি হত্যার আসামিদের ফেরানো নিয়ে দীনেশ ত্রিবেদী বললেন, ‘এটার সমাধান আছে’
এশীয় গাড়ি নির্মাতাদের দাপটে নিজেদের বাজারে পিছিয়ে পড়ছে মার্কিন কোম্পানিগুলো
অ্যানথ্রপিক কেন হিন্দু সন্ন্যাসীকে ডেকেছিল, কী হয়েছিল আলোচনা
সর্বশেষ খবর
সরকারের এই আদেশ মানি না: জামায়াত নেতা আখতারুজ্জামান
সরকারের এই আদেশ মানি না: জামায়াত নেতা আখতারুজ্জামান
‘চেয়ারম্যান-মেম্বার পদে মনোনয়ন দেওয়া হবে, আর কেউ নির্বাচনে দাঁড়ানোর চেষ্টা করবেন না’
‘চেয়ারম্যান-মেম্বার পদে মনোনয়ন দেওয়া হবে, আর কেউ নির্বাচনে দাঁড়ানোর চেষ্টা করবেন না’
সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে আসকের শোক
সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে আসকের শোক
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
কোনও ধনসম্পদ রেখে যাননি ভারতের সাবেক এই প্রধানমন্ত্রী, রেখে গেছেন গাড়ি কেনার ঋণ
কোনও ধনসম্পদ রেখে যাননি ভারতের সাবেক এই প্রধানমন্ত্রী, রেখে গেছেন গাড়ি কেনার ঋণ
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার