মালদ্বীপের শ্রমবাজারে পেশাদার কর্মীদের নিয়োগ বৃদ্ধির প্রস্তাব

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৭ জানুয়ারি ২০২৬, ১৬:৫৭আপডেট : ২৭ জানুয়ারি ২০২৬, ১৬:৫৭

মালদ্বীপের শ্রমবাজারে পেশাদার কর্মীদের নিয়োগ বৃদ্ধির প্রস্তাব করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। 

সোমবার (২৬ জানুয়ারি) সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত গ্লোবাল লেবার মার্কেট সম্মেলনের সাইডলাইনে মালদ্বীপের উচ্চশিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়ন বিষয়ক মন্ত্রী ড. আলী হায়দার আহমেদের সঙ্গে আলোচনাকালে তিনি এই প্রস্তাব দেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) মন্ত্রাণালয় থেকে এতথ্য জানানো হয়েছে।

উপদেষ্টা ড. আসিফ নজরুল মালদ্বীপে বর্তমানে বসবাসরত সব অনিয়মিত ও আনডকুমেন্টেড বাংলাদেশি কর্মীকে নিয়মিতকরণের অনুরোধ জানান। পাশাপাশি বাংলাদেশ থেকে ডাক্তার, প্রকৌশলী, নার্স, শিক্ষকসহ অন্যান্য যোগ্য পেশাদার কর্মীদের নিয়োগ বৃদ্ধির প্রস্তাব করেন।

ড. আসিফ নজরুল বিদেশে পড়াশোনার জন্য মালদ্বীপের শিক্ষার্থীদের জন্য প্রদত্ত শিক্ষা ঋণ সুবিধার প্রশংসা করেন এবং চিকিৎসা, প্রকৌশল, কৃষি এবং অন্যান্য বিশেষায়িত বিষয়ে উচ্চশিক্ষার জন্য অধিকহারে মালদ্বীপের শিক্ষার্থীদের বাংলাদেশে আমন্ত্রণ জানান। তাছাড়া বাংলাদেশি পর্যটকদের মালদ্বীপ ভ্রমণে আকৃষ্ট করার বিষয়ে উদ্যোগ গ্রহণের আহ্বান করেন।

ড. আলী হায়দার বাংলাদেশ হতে আরও বেশী দক্ষ কর্মী ও পেশাজীবী নিয়োগে আগ্রহ ব্যক্ত করেন। তিনি বাংলাদেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোতে মালদ্বীপে এডুকেশন ফেয়ার আয়োজনের প্রস্তাব করেন। বৈঠকে অন্যদের মধ্যে মালদ্বীপের উচ্চশিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী ড. আব্দুল্লাহ নাজির এবং প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাইফুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।

/এসও/এমকেএইচ/
সম্পর্কিত
প্রবাসীদের নিরাপত্তায় বিমানবন্দর সড়কে বসছে শতাধিক সিসি ক্যামেরা
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
নীল জলরাশি আর সাদা বালুর দেশ মালদ্বীপে ছুটিতে গেলে যা মুগ্ধ করবে
সর্বশেষ খবর
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের আগ্রহ ও অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের আগ্রহ ও অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
ভাড়া নেওয়ার পর বন্ধ থাকতো দরজা-জানালা, সেই ঘর থেকে ৩ লাশ উদ্ধার
ভাড়া নেওয়ার পর বন্ধ থাকতো দরজা-জানালা, সেই ঘর থেকে ৩ লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ