প্রতীকের বিষয়ে জামায়াতে চিঠির জবাবে ইসির না

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৯ জানুয়ারি ২০২৬, ১৮:৪৪আপডেট : ২৯ জানুয়ারি ২০২৬, ১৯:৩৭

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১২ ফেব্রুয়ারি। একই দিনে অনুষ্ঠিত হবে গণভোট। জাতীয় এই সংসদ নির্বাচনে ৭টি সংসদীয় আসনের ব্যালট পেপারে ‘দাঁড়িপাল্লা’ প্রতীক না রাখতে নির্বাচন কমিশনে (ইসি) চিঠি দেয় বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে তা নাচক করে দিয়ে প্রতীক প্রত্যাহারের সুযোগ নেই বলে জানিয়েছে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি।  

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা এ সংক্রান্ত চিঠি থেকে এসব তথ্য জানা যায়। ইতোমধ্যে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের কাছে এই চিঠি পাঠানো হয়েছে। 

এতে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ১৬(২)-এ ‘যে ক্ষেত্রে কোনও নিবন্ধিত রাজনৈতিক দল কর্তৃক একাধিক প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়, সেই ক্ষেত্রে দলের সভাপতি বা সাধারণ সম্পাদক বা অনুরূপ পদধারী কোনও ব্যক্তি, তৎকর্তৃক স্বাক্ষরিত একটি লিখিত নোটিশ দ্বারা, প্রার্থিতা প্রত্যাহারের তারিখে বা উহার পূর্বে, তিনি স্বয়ং বা এতদুদ্দেশ্যে তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনও ব্যক্তির মাধ্যমে রিটার্নিং অফিসারকে কোনও প্রার্থীর চূড়ান্ত মনোনয়ন সম্পর্কে অবহিত করবেন এবং সেই দলের অন্যান্য প্রার্থীর প্রার্থিতা স্থগিত হবে’ মর্মে উল্লেখ রয়েছে। এ অবস্থায় প্রতীক প্রত্যাহারের সুযোগ না থাকার বিষয়টি আপনার সদয় অবগতির জন্য নির্দেশিত হয়ে জানানো হলো।

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে যে সাত আসনে প্রতীক প্রত্যাহার চেয়েছে সেগুলো হলো—চট্টগ্রাম-৮, নরসিংদী-২, ভোলা-২, নরসিংদী-৩, নারায়ণগঞ্জ-৩, সুনামগঞ্জ-১ ও চট্টগ্রাম-১২।

২১ তারিখে প্রতীক বরাদ্দ চূড়ান্ত হয়েছে। এরপরেও কোনও দল প্রতীক প্রত্যাহার করতে পারেন কিনা জানতে চাইলে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বাংলা ট্রিবিউনকে বলেন, এটার কোনও সুযোগ নাই। আমরা বলেছি, প্রতীক বরাদ্দের নির্ধারিত তারিখের পরে নতুন করে প্রতীক প্রত্যাহারও করা যাবে না, বরাদ্দ করা যাবে না। যারা এ জন্য (প্রতীক প্রত্যাহার) চিঠি দিয়েছে সেটা আইনসিদ্ধ না।

/এএজে/এমকেএইচ/এমওএফ/
সম্পর্কিত
এবার জামায়াত নিয়ে বিস্ফোরক মন্তব্য আম্মারের, বললেন ‘একচুয়াল পারফর্ম করতেছে’
সব ডিলিট করে দেন, তাহলে সব বলছি, জামায়াত এমপির আরেক ভিডিও ভাইরাল
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
সর্বশেষ খবর
১২ তলা থেকে পথচারী নারীর ওপর পড়লেন যুবক: নারীর মৃত্যু, জীবিত যুবক
১২ তলা থেকে পথচারী নারীর ওপর পড়লেন যুবক: নারীর মৃত্যু, জীবিত যুবক
এবার জামায়াত নিয়ে বিস্ফোরক মন্তব্য আম্মারের, বললেন ‘একচুয়াল পারফর্ম করতেছে’
এবার জামায়াত নিয়ে বিস্ফোরক মন্তব্য আম্মারের, বললেন ‘একচুয়াল পারফর্ম করতেছে’
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের নেপথ্যে ছিলেন যাদু মিয়া: তথ্যমন্ত্রী
জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের নেপথ্যে ছিলেন যাদু মিয়া: তথ্যমন্ত্রী
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত