পেশাদারত্বের প্রশ্নে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য উপদেষ্টা 

বাংলা ট্রিবিউ রিপোর্ট 
০২ ফেব্রুয়ারি ২০২৬, ২১:০৯আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ২১:০৯

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সাংবাদিকদের পেশাদারত্বের প্রশ্নে আপসহীন হতে হবে। কোনও অবস্থাতেই আর দলীয় লেজুড়বৃত্তি করা যাবে না। সোমবার (২ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে ‘জুলাই রেভ্যুলশনারি জার্নালিস্ট অ্যালায়েন্স’ আয়োজিত ‘গণমাধ্যম উৎসব ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

৫৪ বছরেও দেশে একটি পূর্ণাঙ্গ গণমাধ্যম কমিশন এবং সম্প্রচার অধ্যাদেশ না হওয়াকে হতাশাজনক বলে মন্তব্য করেন উপদেষ্টা। তিনি বলেন, “আমরা চেষ্টা করছি সরকার, সাংবাদিক ও সংশ্লিষ্ট সবার মতামতের ভিত্তিতে এই দুটি অধ্যাদেশ জারি করে যেতে। সময় স্বল্পতার কারণে তা সম্ভব না হলেও অন্তত চূড়ান্ত খসড়াটি প্রস্তুত করে যাবো। জনমতের জন্য খসড়া দুটি ইতিমধ্যে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া হয়েছে।” 

সৈয়দা রিজওয়ানা হাসান সাংবাদিকদের হুমকি-ধমকির ভাষা পরিহার করে পেশাদারত্বের মাধ্যমে নিজেদের অবস্থানকে সম্মানজনক করার পরামর্শ দেন। তিনি বলেন, সাংবাদিকদের মধ্যে মতবিরোধ থাকতে পারে, কিন্তু সাংবাদিকতার মূল লক্ষ্য হতে হবে বস্তুনিষ্ঠতা। আজকের আয়োজনের মূল লক্ষ্য হওয়া উচিত— শুধু স্বৈরাচার নয়, স্বৈরাচারী ব্যবস্থা যেন আর কখনোই ফিরতে না পারে।

অনুষ্ঠানে শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয়-র মা সামসি আরা জামান বলেন, সাংবাদিকদের জন্য সম্মানজনক জীবিকা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা জরুরি, যাতে ফ্যাসিবাদের দোসররা তাদের ব্যবহার করতে না পারে। 

অনুষ্ঠানে আসন্ন গণভোট ও নির্বাচনে দায়িত্ব পালনকালে সাংবাদিকদের তাৎক্ষণিক সহযোগিতার জন্য একটি বিশেষ হটলাইন নম্বর (০৯৬৪৪১১১৪৪৪) উদ্বোধন করা হয়। 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ফ্যাসিবাদমুক্ত সমাজ চাই-এর আহ্বায়ক জয়নাল আবেদীন শিশির, চট্টগ্রাম প্রেস ক্লাবের সেক্রেটারি গোলাম মওলা মুরাদ, জুলাই রেভ্যুলশনারি জার্নালিস্ট অ্যালায়েন্সের সভাপতি, যমুনা টিভির বিশেষ প্রতিনিধি আব্দুল্লাহ তুহিন, বিশেষ অতিথি জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রিয় যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহবুব আলম, জাতীয় প্রেস ক্লাবের সেক্রেটারি আইয়ুব ভূঁইয়া, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি জনাব ওবায়দুর রহমান শাহীন। 

/এসআই/এসটি/ 
সম্পর্কিত
মন্ত্রণালয় থেকে ফোনের পর সেই এসিল্যান্ডের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
চিকিৎসাধীন মায়ের সঙ্গে সাক্ষাতের অনুমতি পেলেন সাংবাদিক ফারজানা রুপার সন্তানরা
সর্বশেষ খবর
যুদ্ধ বন্ধের প্রস্তাব নিয়ে মস্কো ও কিয়েভে দুজন দূত পাঠাচ্ছেন ট্রাম্প 
যুদ্ধ বন্ধের প্রস্তাব নিয়ে মস্কো ও কিয়েভে দুজন দূত পাঠাচ্ছেন ট্রাম্প 
২০৩০ বিশ্বকাপের জন্য ইকুয়েডর পাচ্ছে আরেক আর্জেন্টিনার কোচকে
২০৩০ বিশ্বকাপের জন্য ইকুয়েডর পাচ্ছে আরেক আর্জেন্টিনার কোচকে
আতঙ্কে সুন্দরবনে যেতে চাচ্ছেন না জেলেরা, কমেছে পর্যটকও
আতঙ্কে সুন্দরবনে যেতে চাচ্ছেন না জেলেরা, কমেছে পর্যটকও
সুখবর নিয়ে মাঠে নামা পিএসজি এবার হেরেই গেলো, লিগে বেহাল দশা
সুখবর নিয়ে মাঠে নামা পিএসজি এবার হেরেই গেলো, লিগে বেহাল দশা
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ