র‍্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:১৩আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:১২

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিশেষায়িত এই বাহিনীর নতুন নাম রাখা হয়েছে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) থেকে বাহিনীটি নতুন নামেই পরিচিত হবে। আনুষ্ঠানিক আদেশ জারির পরই নতুন পরিচয়ে কার্যক্রম শুরু হবে।

মঙ্গলবার (৩ জানুয়ারি) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, শুধু নাম নয়, ইউনিটটির পোশাকেও পরিবর্তন আনা হচ্ছে। ইতোমধ্যে নতুন পোশাক প্রস্তুতের কাজ শুরু হয়েছে। আগামী সপ্তাহ থেকে সদস্যদের নতুন ইউনিফর্মে দেখা যেতে পারে।

স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করেন, গত দেড় বছরে র‍্যাবের কার্যক্রম ও কাজের মানে ইতিবাচক পরিবর্তন এসেছে। সেই পরিবর্তনের ধারাবাহিকতায় বাহিনীর নতুন পরিচয় দেওয়া হয়েছে।

এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বলেন, র‍্যাব নামটি নিয়ে অনেকের মধ্যে নেতিবাচক ধারণা ছিল। নতুন নামের মাধ্যমে সেই ভাবমূর্তি পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে।

ব্রিফিংয়ে নির্বাচন প্রসঙ্গেও কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, আসন্ন নির্বাচন সুষ্ঠু, গ্রহণযোগ্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে—এ বিষয়ে কোনও সন্দেহের অবকাশ নেই।

তিনি আরও জানান, বর্তমানে পুলিশের মনোবল ও কর্মক্ষমতা বেড়েছে। ফলে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষায় কোনও অসুবিধা হবে না বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

/এইচসএস/আরকে/এমওএফ/
সম্পর্কিত
নাম বদলে যাচ্ছে র‌্যাবের, সংসদে বিল
সদর দফতর পাচ্ছে র‍্যাব, ১১ তলা ভবন নির্মাণে ব্যয় হবে ১৭২ কোটি টাকা
আন্দোলনে লুট হওয়া অস্ত্র দস্যুদের কাছে পাওয়া যায়নি: র‍্যাব ডিজি
সর্বশেষ খবর
বাফুফেকে কোনও মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা হলে পক্ষ নেবো: ডুলি
বাফুফেকে কোনও মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা হলে পক্ষ নেবো: ডুলি
প্রবাসীদের নিরাপত্তায় বিমানবন্দর সড়কে বসছে শতাধিক সিসি ক্যামেরা
প্রবাসীদের নিরাপত্তায় বিমানবন্দর সড়কে বসছে শতাধিক সিসি ক্যামেরা
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
সক্রিয় মৌসুমি বায়ু: সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস
সক্রিয় মৌসুমি বায়ু: সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই