আইন প্রয়োগের মাধ্যমে হর্নমুক্ত বাংলাদেশ গড়ার আশা পরিবেশ উপদেষ্টার 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৪৩আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৪৩

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আশা প্রকাশ করে বলেছেন, কঠোরভাবে আইন প্রয়োগের মাধ্যমে আমরা একদিন হর্নমুক্ত বাংলাদেশ পাবো। শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা প্রণয়ন করা হয়েছে এবং এর সঠিক ও কার্যকর প্রয়োগ নিশ্চিত করতে হবে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর হাইকোর্ট মাজার চত্বরে ‘ঘোষিত নীরব এলাকায় হর্ন বাজানো নিরুৎসাহিতকরণ কর্মসূচি’ উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। কর্মসূচির অংশ হিসেবে পরিবেশ অধিদফতর, ডিএমপি, বিআরটিএ এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) সমন্বয়ে যৌথ অভিযানে হর্নের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে আয়োজিত এই সমাবেশ অনুষ্ঠিত হয়। 

উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “নতুন বিধিমালায় সব ধরনের উৎস থেকে শব্দদূষণ নিয়ন্ত্রণের বিধান রাখা হয়েছে। আমরা প্রাথমিকভাবে হর্নের দূষণ নিয়ন্ত্রণ দিয়ে কাজ শুরু করেছি। এই বিধিমালায় পুলিশকে সরাসরি জরিমানা করার ক্ষমতা দেওয়া হয়েছে এবং তারা ইতিমধ্যে আইন অনুযায়ী শাস্তি প্রয়োগ শুরু করেছে, যা বাংলাদেশে আগে কখনও হয়নি।” 

উপদেষ্টা আশা প্রকাশ করেন যে, আইন প্রয়োগের ফলে মানুষের অভ্যাসের ইতিবাচক পরিবর্তন আসবে। এ সময় তিনি পুলিশ কর্তৃপক্ষকে আগামী ছয় মাসের জন্য একটি বাস্তবায়ন কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশনা দেন। নীরব এলাকা হিসেবে ঘোষিত স্থানগুলোতে পুলিশ কীভাবে কাজ করবে, তা এই পরিকল্পনায় বিস্তারিত থাকতে হবে। 

সমাবেশে আরও বক্তব্য রাখেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. সারোয়ার। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহমুদুল হাসান, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিসুর রহমান এবং শব্দদূষণ নিয়ন্ত্রণ প্রকল্পের পরিচালক ফরিদ আহমেদ। 

/এসএনএস/এসটি/ 
সম্পর্কিত
যাত্রাবাড়ী থানা থেকে পালানো সেই আসামি গ্রেফতার
দ্রুত সিটি নির্বাচনের দাবি ডিএনসিসিতে জামায়াতের সম্ভাব্য মেয়র প্রার্থীর
দক্ষিণ এশিয়ার জলবায়ু ঝুঁকি মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা জোরদারের তাগিদ
সর্বশেষ খবর
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লং মার্চের উদ্বোধনী সমাবেশ শুরু
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লং মার্চের উদ্বোধনী সমাবেশ শুরু
কবিগুরুর স্মৃতিমাখা এক ঐতিহাসিক ঠিকানা কুষ্টিয়ার টেগর লজ
কবিগুরুর স্মৃতিমাখা এক ঐতিহাসিক ঠিকানা কুষ্টিয়ার টেগর লজ
‘ভয়েস’ কমান্ডে তথ্য খোঁজা যাবে জিমেইল, ডকস ও কিপে
‘ভয়েস’ কমান্ডে তথ্য খোঁজা যাবে জিমেইল, ডকস ও কিপে
সেনাবাহিনীতে একাধিক পদে নিয়োগ
সেনাবাহিনীতে একাধিক পদে নিয়োগ
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই