দ্বিতীয়বারের মতো পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:১৫আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৩০

দ্বাদশ সংসদের মতো এবারও পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সোমবার (৯ ফেব্রুয়ারি) বঙ্গভবনে তিনি এ ভোট দেন।

রাষ্ট্রপ্রধানের সহকারী একান্ত সচিব মোহাম্মদ সাগর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

পাবনা-৫ আসনে (সদর) ভোটার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) এর অনুচ্ছেদ ২৭ অনুসারে, রাষ্ট্রপ্রধান পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। ভোটকেন্দ্রে যেতে পারছেন না এমন চার ধরনের ভোটার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। ৯ম জাতীয় সংসদ নির্বাচন থেকে এই বিধান চালু করা হয়।

আর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রবাসে থাকা ভোটার, ভোটের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী এবং আইনি হেফাজতে থাকা ব্যক্তিদের ভোটাধিকার নিশ্চিতে আইটি-সাপোর্টেড পোস্টাল ব্যালট পদ্ধতি চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। ১২৩ দেশে অবস্থানরত সাত লাখ ৬৭ হাজার ১৮৮ ব্যালট বাংলাদেশি প্রবাসীদের কাছে পাঠানো হয়। এর মধ্যে ১২ হাজার ১৭০ ব্যালট ঠিকানা জটিলতাসহ বিভিন্ন কারণে ভোটারের কাছে পৌঁছানো সম্ভব হয়নি।

/এসও/এবিএম/
সম্পর্কিত
তৈরি পোশাক রফতানি খাতের সমস্যা দ্রুত সমাধানের আহ্বান রাষ্ট্রপতির
পোশাক উৎপাদন অর্ধেকে নেমেছে, রাষ্ট্রপতিকে জানালেন বিজিএমইএ’র নেতারা
চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি
সর্বশেষ খবর
ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: আইরিন খান
ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: আইরিন খান
ইউনিয়ন পরিষদে দলীয় প্রশাসক নিয়োগ অব্যাহত রাখায় জামায়াতের উদ্বেগ
ইউনিয়ন পরিষদে দলীয় প্রশাসক নিয়োগ অব্যাহত রাখায় জামায়াতের উদ্বেগ
শিক্ষার্থীদের দিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন, পরীক্ষক আজীবন অযোগ্য
শিক্ষার্থীদের দিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন, পরীক্ষক আজীবন অযোগ্য
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
সর্বাধিক পঠিত
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
কওমি বোর্ডের সনদে সরকারি মাদ্রাসার দুই পদে নিয়োগের স্বীকৃতি
কওমি বোর্ডের সনদে সরকারি মাদ্রাসার দুই পদে নিয়োগের স্বীকৃতি
রুফটপ সোলারে বাড়িওয়ালারা কী সুবিধা পাবেন জানালেন প্রধানমন্ত্রী
রুফটপ সোলারে বাড়িওয়ালারা কী সুবিধা পাবেন জানালেন প্রধানমন্ত্রী
‘বিগত সরকার বাদ দেন’—সংসদে প্রতিমন্ত্রীকে বললেন স্পিকার
‘বিগত সরকার বাদ দেন’—সংসদে প্রতিমন্ত্রীকে বললেন স্পিকার