বাংলাদেশ-যুক্তরাষ্ট্র চুক্তি সই: আরও এক শতাংশ শুল্ক কমছে 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:২৩আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:২৩

দীর্ঘ ৯ মাস আলোচনার পর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ‘পারস্পরিক শুল্ক চুক্তি’ সই হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে বাংলাদেশি পণ্যের ওপর মার্কিন শুল্ক আরও হ্রাস এবং নির্দিষ্ট পোশাকের ক্ষেত্রে শুল্কমুক্ত প্রবেশাধিকারের নতুন পথ উন্মোচিত হলো। এতে করে দুই দেশের মধ্যে পারস্পরিক শুল্ক আরও ১ শতাংশ কমে ১৯ শতাংশে নেমে আসবে। 

বাংলাদেশের পক্ষে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং যুক্তরাষ্ট্রের পক্ষে মার্কিন বাণিজ্য প্রতিনিধি রাষ্ট্রদূত জেমিসন গ্রির এই চুক্তিতে সই করেন। গত বছরের এপ্রিল থেকে নয় মাস ধরে এই চুক্তি নিয়ে আলোচনা চলছে। 

এই তথ্য নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। 

চুক্তির আওতায় মার্কিন যুক্তরাষ্ট্র তাদের বাজারে বাংলাদেশি পণ্যের ওপর বিদ্যমান পারস্পরিক শুল্ক আরও ১ শতাংশ কমিয়ে ১৯ শতাংশে নামিয়ে এনেছে। উল্লেখ্য, এই শুল্ক মূলত ৩৭ শতাংশ নির্ধারণ করা হয়েছিল, যা গত বছরের আগস্টে আলোচনার মাধ্যমে ২০ শতাংশে আনা হয়। নতুন এই ১ শতাংশ হ্রাস বাংলাদেশি রফতানিকারকদের বিশ্ববাজারে আরও প্রতিযোগী করে তুলবে। 

চুক্তিতে একটি বিশেষ ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে। যুক্তরাষ্ট্রের বাজারে নির্দিষ্ট কিছু টেক্সটাইল ও পোশাক পণ্যের ক্ষেত্রে ‘শূন্য শতাংশ’ পারস্পরিক শুল্ক সুবিধা পাওয়ার একটি প্রক্রিয়া চালু করার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে শর্ত হলো— এসব পোশাক তৈরিতে যুক্তরাষ্ট্রের উৎপাদিত তুলা এবং মনুষ্যসৃষ্ট ফাইবার ব্যবহার করতে হবে।

চুক্তি স্বাক্ষরের পর বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেন, “এই চুক্তি আমাদের দ্বিপক্ষীয় অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে ঐতিহাসিকভাবে নতুন মাত্রা চিহ্নিত করেছে। এটি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রকে একে অপরের নিজ নিজ বাজারে প্রবেশাধিকার বাড়াবে।” 

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেন, “পারস্পরিক শুল্ক কমানোর ফলে আমাদের রফতানিকারকদের আরও সুবিধা হবে, অন্যদিকে যুক্তরাষ্ট্রের ইনপুট ব্যবহার করে বাংলাদেশ থেকে নির্দিষ্ট টেক্সটাইল ও পোশাক রফতানির ওপর জিরো পারস্পরিক শুল্ক আমাদের পোশাক খাতকে উল্লেখযোগ্য গতি প্রদান করবে।” 

মার্কিন বাণিজ্য প্রতিনিধি রাষ্ট্রদূত জেমিসন গ্রির এই সফল আলোচনার জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। তিনি বাংলাদেশের আলোচক দলের ‘অবিশ্বাস্য প্রচেষ্টার’ প্রশংসা করে বলেন, “এই চুক্তি মার্কিন বাণিজ্য নীতিকে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার সঙ্গে আরও সুসংগত করবে।” 

এর আগে সোমবার সকালেই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ এই চুক্তির খসড়া অনুমোদন করে। দুই দেশের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারির পরপরই এটি কার্যকর হবে বলে জানানো হয়েছে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এবং সহকারী মার্কিন বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চ উপস্থিত ছিলেন। 

/এসও/এসটি/ 
সম্পর্কিত
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
হরমুজ নিয়ে ট্রাম্পের দাবি কতটুকু সত্য?
যুদ্ধ থামাতে মস্কো-কিয়েভ যাচ্ছেন ট্রাম্পের দুই দূত
সর্বশেষ খবর
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
কক্ষে উইপোকা, মাঝরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা
কক্ষে উইপোকা, মাঝরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ