প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্ক-কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:০৫আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:০৫

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে তুরস্ক-কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দল। তুরস্কের সাত সদস্যের নির্বাচন পর্যবেক্ষক দল মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এবং কমনওয়েলথ অবজারভার গ্রুপের প্রতিনিধিদল সোমবার (১১ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এসব সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও কমনওয়েলথ অবজারভার গ্রুপের চেয়ার ও ঘানার সাবেক রাষ্ট্রপতি নানা আকুফো-আডো

সাক্ষাতকালে কমনওয়েলথ অবজারভার গ্রুপের চেয়ার ও ঘানার সাবেক রাষ্ট্রপতি নানা আকুফো-আডো নেতৃত্বাধীন ২৩ সদস্যের প্রতিনিধিদল উপস্থিত ছিল। এ সময় আরও ছিলেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

তুরস্কের পার্লামেনটারি সদস্যদের নিয়ে গঠিত পর্যবেক্ষক দলে নেতৃত্ব দেন টার্কিশ-বাংলাদেশ পার্লামেনটারি ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ারপার্সন মেহমেত আকিফ ইলমাজ। সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এসও/আরকে/
সম্পর্কিত
ছাত্রশক্তির সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন জাহিদ আহসান
ইস্তাম্বুলে ‘মক্কা চুক্তি’র প্রথম বৈঠকে বসছে তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরব
উত্তর সাইপ্রাসে ২৭০ জন যাত্রী নিয়ে ফেরিডুবি, নিহত ৭
সর্বশেষ খবর
মাদক কারবারি ও ছিনতাইকারীদের আটকে রাখতে না পারার কারণ জানালেন আইজিপি
মাদক কারবারি ও ছিনতাইকারীদের আটকে রাখতে না পারার কারণ জানালেন আইজিপি
৭ গোলে জিতেও খুশি নন বাংলাদেশের কোচ
৭ গোলে জিতেও খুশি নন বাংলাদেশের কোচ
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান
সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ