ভোটকেন্দ্রে অনিয়ম হলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৩১আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৩১

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, জাতীয় নির্বাচনে কোনও ভোটকেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাই, জাল ভোট প্রদান বা যেকোনও ধরনের অনিয়ম ঘটলে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচনি কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) পুলিশ সদর দফতরের অপারেশন কন্ট্রোল রুম এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিউমার্কেট ও মোহাম্মদপুর থানা পরিদর্শনকালে তিনি এ হুঁশিয়ারি দেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা ফয়সাল হাসান জানান, পুলিশ সদর দফতরের অপারেশন কন্ট্রোল রুম পরিদর্শনের সময় উপদেষ্টা সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ পুলিশের গৃহীত নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি বডি-ওয়ার্ন ক্যামেরার কার্যক্রমও পরিদর্শন করেন। পরিদর্শনকালে আইজিপি বাহারুল আলমসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে রাজধানীর নিউমার্কেট ও মোহাম্মদপুর থানা পরিদর্শন করে স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশ সদস্যদের সততা, দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে নির্বাচনি দায়িত্ব পালনের নির্দেশ দেন।

পরিদর্শনের শেষপর্যায়ে তিনি রাজধানীর টিচার্স ট্রেনিং কলেজ কেন্দ্র ঘুরে দেখেন। এই কেন্দ্র থেকে ঢাকার বিভিন্ন আসনের নির্বাচনি সামগ্রী বিতরণ করা হচ্ছে।

/জেইউ/এম/
সম্পর্কিত
অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটেছে, অপরাধ নিয়ন্ত্রণে আছে: স্বরাষ্ট্রমন্ত্রী
ছয় মাসে পুলিশ গ্রেফতার করেনি এমন অপরাধী পাওয়া যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
সর্বশেষ খবর
গরমের দুপুরে জমিয়ে খান ঠান্ডা চিকেন মেয়ো সালাদ
গরমের দুপুরে জমিয়ে খান ঠান্ডা চিকেন মেয়ো সালাদ
বাফুফেকে কোনও মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা হলে পক্ষ নেবো: ডুলি
বাফুফেকে কোনও মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা হলে পক্ষ নেবো: ডুলি
প্রবাসীদের নিরাপত্তায় বিমানবন্দর সড়কে বসছে শতাধিক সিসি ক্যামেরা
প্রবাসীদের নিরাপত্তায় বিমানবন্দর সড়কে বসছে শতাধিক সিসি ক্যামেরা
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই