আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ ভূমিকায় নির্বাচন প্রশংসিত: স্বরাষ্ট্র উপদেষ্টা  

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৫৭আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৫৭

সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব, আনসার, বিজিবি ও কোস্ট গার্ডসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ, দায়িত্বশীল ও পেশাদার ভূমিকার কারণে জাতীয় নির্বাচন দেশে-বিদেশে প্রশংসিত হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। 

সোমবার (১৬ ফেব্রুয়ারি) পুলিশ সদর দফতরে আয়োজিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

সভায় স্বাগত বক্তব্য দেন আইজিপি বাহারুল আলম বিপিএম। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, র‌্যাবের মহাপরিচালক একেএম শহিদুর রহমান প্রমুখ। ধন্যবাদ জ্ঞাপন করেন পুলিশ সদর দফতরের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) আওলাদ হোসেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬’ বাংলাদেশের নির্বাচনি ইতিহাসে একটি রোল মডেল হিসেবে বিবেচিত হবে। এই নির্বাচন দেশ-বিদেশে প্রশংসা কুড়িয়েছে।” এ জন্য তিনি পুলিশসহ সংশ্লিষ্ট সব আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি আরও বলেন, “সম্প্রতি অনুষ্ঠিত বিশেষ ক্যাবিনেট বৈঠকেও প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন।” 

তিনি বলেন, “২০২৪ সালের ৫ আগস্টের পর পুলিশ যে সংকটপূর্ণ পরিস্থিতির মধ্যে পড়েছিল, সম্মিলিত প্রচেষ্টায় সেই অবস্থা কাটিয়ে বাহিনী আজ একটি সম্মানজনক অবস্থানে পৌঁছেছে।” এই অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে তিনি পুলিশ সদস্যদের পেশাদারত্ব ও জন-আস্থা আরও জোরদার করার আহ্বান জানান। 

অন্তর্বর্তী সরকারের মেয়াদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীতে সদস্য নিয়োগের ক্ষেত্রে কোনও ধরনের দুর্নীতি হয়নি বলেও দাবি করেন উপদেষ্টা। তিনি বলেন, “সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রেখে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে, যা দেশের ইতিহাসে বিরল।” এ বিষয়ে নিজের দফতর থেকে কোনও ধরনের তদবির করা হয়নি বলেও তিনি উল্লেখ করেন। 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা ফয়সল হাসান জানান, স্বরাষ্ট্র উপদেষ্টা এর আগে বিমানবাহিনী, নৌবাহিনী, কোস্ট গার্ড, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতর এবং বিজিবি আয়োজিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। পরে তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর এবং বাংলাদেশ আনসার ও ভিডিপি অধিদফতর আয়োজিত অনুষ্ঠানেও অংশ নেন। 

/জেইউ/এসটি/ 
সম্পর্কিত
পুকুরের জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক
ইতালি প্রবাসীর ঘরে বোমা তৈরির সময় বিস্ফোরণ
পানির দাবিতে সিটি করপোরেশনে গেলেন ৬ যুবক, তুলে দেওয়া হলো পুলিশের হাতে
সর্বশেষ খবর
বাফুফেকে কোনও মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা হলে পক্ষ নেবো: ডুলি
বাফুফেকে কোনও মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা হলে পক্ষ নেবো: ডুলি
প্রবাসীদের নিরাপত্তায় বিমানবন্দর সড়কে বসছে শতাধিক সিসি ক্যামেরা
প্রবাসীদের নিরাপত্তায় বিমানবন্দর সড়কে বসছে শতাধিক সিসি ক্যামেরা
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
সক্রিয় মৌসুমি বায়ু: সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস
সক্রিয় মৌসুমি বায়ু: সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই