মজুতদার ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিমন্ত্রী ইশরাকের ‘যুদ্ধ ঘোষণা’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ফেব্রুয়ারি ২০২৬, ২০:০৬আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ২১:২৯

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তার প্রথম কার্যদিবসে আসন্ন রমজান মাসকে সামনে রেখে মজুতদার ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই ঘোষণা দেন।

প্রতিমন্ত্রী বলেন, “রমজান মাসে খাদ্যদ্রব্য, ভোজ্যতেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি ও মূল্যবৃদ্ধির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

দেশের বড় আমদানিকারক ও সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর নাম উল্লেখ করে সংশ্লিষ্ট মজুতদার ও পাইকারি ব্যবসায়ীদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি দেন তিনি।

বার্তায় ইশরাক হোসেন জানান, তার নির্বাচিত সংসদীয় আসন থেকেই এই কার্যক্রম শুরু হবে এবং প্রয়োজনে তা সারা দেশে বিস্তৃত করা হবে। বাজারে কারসাজি বা মজুতদারির সঙ্গে জড়িতদের কোনও রাজনৈতিক বা প্রশাসনিক প্রভাব খাটিয়ে পার পাওয়ার সুযোগ থাকবে না বলেও উল্লেখ করেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, “কোনও বড় নেতা, মন্ত্রী বা সরকারি কর্মকর্তা, কেউই ক্ষমতার অপব্যবহার করে রেহাই পাবেন না। সব মাফিয়াদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম।”

তিনি সতর্ক করে বলেন, “দেশের নিম্ন আয়ের মানুষ যদি ন্যায্যমূল্যে খাদ্যপণ্য কিনে ঠিকমতো খেতে না পারে, তবে মজুতদারদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

সাধারণ মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে ইশরাক হোসেন জানান, নিজের ঘোষিত অবস্থান বাস্তবায়নে তিনি দৃঢ়প্রতিজ্ঞ।

/এএইচএস/এম/এমওএফ/
সম্পর্কিত
নোয়াখালীতে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনমুক্তিযোদ্ধাদের অসম্মান করলে গণঅভ্যুত্থান হবে, রাজাকারদের পাকিস্তানে পাঠানো হবে
নিষিদ্ধ সংগঠনের নামে মিছিল-মিটিংয়ের সুযোগ নেই: ইশরাক
হুমকি দিলে বিরোধী দলেরই পতন ঘটানো হবে: ইশরাক হোসেন
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী