৪৪তম বিসিএস: ৪১৩৬ জনকে নন-ক্যাডার পদে নিয়োগের সুপারিশ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:০৭আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:০৯

ক্যাডার পদে চূড়ান্ত নিয়োগের দুই সপ্তাহ পর ৪৪তম বিসিএস থেকে নন-ক্যাডার পদের ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে ৪ হাজার ১৩৬ জনকে বিভিন্ন নন-ক্যাডার পদে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) পিএসসির বিজ্ঞপ্তিতে এই ফলাফল ও সুপারিশকৃত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। 

পিএসসি জানিয়েছে, নিয়োগের সুপারিশ পাওয়া প্রার্থীরা ৯ম থেকে ১১তম গ্রেডের বিভিন্ন সরকারি দপ্তরের শূন্য পদে নিয়োগ পাবেন। ক্যাডার পদে সুপারিশ না পাওয়া যোগ্য প্রার্থীদের মধ্য থেকে মেধা ও পছন্দক্রমের ভিত্তিতে এই বিশাল সংখ্যক প্রার্থীকে নন-ক্যাডারে মনোনীত করা হলো।

উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি ৪৪তম বিসিএসে উত্তীর্ণ ১ হাজার ৪৯০ জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগে ২০২৫ সালের ১১ নভেম্বর আলোচিত এই বিসিএসের ক্যাডার পদের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছিল পিএসসি, যেখানে ১ হাজার ৬৭৬ জনকে ক্যাডার পদে মনোনয়ন দেওয়া হয়েছিল। 

৪৪তম বিসিএসের পথচলা ছিল বেশ চড়াই-উতরাইপূর্ণ। এর মৌখিক পরীক্ষা ২০২৪ সালের এপ্রিলে শুরু হলেও একই বছরের ২৫ আগস্ট দ্বিতীয় দফায় স্থগিত করা হয়। পরবর্তীতে ২০২৪ সালের ২২ ডিসেম্বর থেকে নতুন করে মৌখিক পরীক্ষা শুরু হয় এবং ২০২৫ সালের ৩০ জুন প্রথমবারের মতো ফলাফল প্রকাশিত হয়। 

/এসএমএ/এসটি/ 
সম্পর্কিত
পিএসসির নতুন চেয়ারম্যান অধ্যাপক নাজমুজ্জামান ভূঁইয়া
৪৮তম বিশেষ বিসিএস: আরও ১৮৪ জনকে নিয়োগ
পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান
সর্বশেষ খবর
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?