জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে ইফতার ও দোয়া মাহফিলে তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৪৪আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ২২:১০

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রমজানের দ্বিতীয় দিনে সাংবাদিকদের সঙ্গে প্রেস ক্লাব আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। এসময় মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।

মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, প্রেস ক্লাব দেশের সাংবাদিকদের মিলনকেন্দ্র। রমজানের দ্বিতীয় দিন এখানে সবার সঙ্গে ইফতার করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সফলভাবে দেশ পরিচালনায় সবার সহযোগিতা ও দোয়া প্রার্থনা করেন।

মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,  প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সম্পাদক, সিনিয়র সাংবাদিক এবং বিভিন্ন সাংবাদিক সংগঠনের সদস্যরা এতে অংশ নেন।

অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন বলেন, নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী সরকার দ্রুততম সময়ে ফ্যামেলি কার্ড বিতরণ কর্মসূচি বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ। এ বিষয়ে তিনি সবার সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, সাংবাদিকদের সহযোগিতা সরকারকে সঠিক পথে চলতে সাহায্য করবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি আবু আবদুল্লাহ এম ছালেহ, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, ডিইউজের সাধারণ সম্পাদক খুরশীদ আলম, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, বিএফইউজের মহাসচিব কাদের গনি চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য আবদুল হাই শিকদার, বিএফইউজের সভাপতি ওবায়দুর রহমান শাহীন, ডিইউজের সভাপতি মো. শহিদুল ইসলাম।

/এসআই/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
আপনারা সমালোচনা করবেন, সরকার সংবাদমাধ্যমের কাজে হস্তক্ষেপ করবে না: তথ্যমন্ত্রী
আমি এমপি-মন্ত্রী নই—আমি আপনাদের মঞ্জু মিয়ার ছেলে হিসেবে থাকতে চাই: পার্থ
রাষ্ট্র সংস্কারে গণমাধ্যমকে শক্তিশালী প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া জরুরি: জহির উদ্দিন
সর্বশেষ খবর
হরমুজে ইরানের বিরুদ্ধে সেনা পাঠানোর পথে দক্ষিণ কোরিয়া
হরমুজে ইরানের বিরুদ্ধে সেনা পাঠানোর পথে দক্ষিণ কোরিয়া
সনাতন ধর্মাবলম্বীদের ‘ভোট ব্যাংক’ ভাবার ধারণা ভেঙে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সনাতন ধর্মাবলম্বীদের ‘ভোট ব্যাংক’ ভাবার ধারণা ভেঙে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রীকে দুই হাসপাতালে চিকিৎসা দিয়ে পাঠানো হলো ঢাকায়
দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রীকে দুই হাসপাতালে চিকিৎসা দিয়ে পাঠানো হলো ঢাকায়
প্রযুক্তির অগ্রগতির সঙ্গে শ্রমিকের অধিকারও নিশ্চিত করা জরুরি: শিমুল বিশ্বাস
প্রযুক্তির অগ্রগতির সঙ্গে শ্রমিকের অধিকারও নিশ্চিত করা জরুরি: শিমুল বিশ্বাস
সর্বাধিক পঠিত
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
ভারতে পৌঁছার আগেই গলে গেলো মোদির জন্য আনা বেলজিয়ামের প্রধানমন্ত্রীর বিশেষ উপহার
ভারতে পৌঁছার আগেই গলে গেলো মোদির জন্য আনা বেলজিয়ামের প্রধানমন্ত্রীর বিশেষ উপহার
ধান গবেষণা ইনস্টিটিউটে নিয়োগ, ১৩ সেপ্টেম্বরের মধ্যে আবেদন
ধান গবেষণা ইনস্টিটিউটে নিয়োগ, ১৩ সেপ্টেম্বরের মধ্যে আবেদন
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী