মন্ত্রী-প্রতিমন্ত্রী-কর্মকর্তাদের সময়ানুবর্তিতার তাগিদ প্রধানমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৪৫আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:২৭

তৃতীয় দিনের মতো সচিবালয়ে নিজ কার্যালয়ে অফিস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রবিবার (২২ ফেব্রুয়ারি) সকালে নির্ধারিত সময়ের আগেই ৯টা ৫ মিনিটে তিনি সচিবালয়ে পৌঁছান। এ সময় মন্ত্রিসভার সদস্য ও অন্যান্য কর্মকর্তার সময়ানুবর্তিতার বিষয়ে খোঁজ-খবর নেন তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী নির্ধারিত সময়ে সবাইকে অফিসে উপস্থিত থাকার তাগিদ দিয়েছেন।

তিনি আরও বলেন, এত সকালে প্রধানমন্ত্রীকে অফিসে দেখে অনেকেই অভিভূত হয়েছেন।

মন্ত্রী-প্রতিমন্ত্রী-উপদেষ্টারা কারা কারা অফিসে এসেছেন তার খোঁজ-খবর নিয়েছেন। সবাইকে নির্দিষ্ট সময়ে দফতরে আসতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। ১৮ ফেব্রুয়ারি সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা ও শেরেবাংলা নগরে বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করে সচিবালয়ে প্রথম অফিস করেন। ১৯ ফেব্রুয়ারিও সেখানে দাফতরিক কাজ করেন তিনি। মাঝে শুক্রবার সরকারি ছুটি কাটান। সর্বশেষ শনিবার (২১ ফেব্রুয়ারি) ছুটির দিনও তেজগাঁও কার্যালয়ে অফিস করেন তিনি।

মূলত প্রশাসনিক কাজে গতিশীলতা ফিরিয়ে আনতে ছুটির দিন শনিবারও প্রধানমন্ত্রী দাফতরিক কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

/এমকে/আরকে/এমওএফ/
সম্পর্কিত
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান