পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১২ আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১২

পিলখানা হত্যাকাণ্ডে প্রাণ হারানো শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বনানীর সামরিক কবরস্থানে শহীদদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান উপস্থিত ছিলেন। 

ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে দোয়া ও মোনাজাতে অংশ নেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী। এ সময় শহীদদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর সদর দফতর পিলখানায় ৫৭ সেনাকর্মকর্তাসহ মোট ৭৪ জনকে হত্যা করা হয়। পিলখানা হত্যাকাণ্ডে বিডিআরের ১৩৯ জন সদস্যকে মৃত্যুদণ্ড, ১৮৫ জনকে যাবজ্জীবন ও ২৮৩ জনকে খালাস দিয়েছেন উচ্চ আদালত। তবে, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা বিচারিক আদালতে এখনও চলমান।

/এমকে/এএইচএস/এবিএম/
সম্পর্কিত
ধর্মের ভিত্তিতে নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী
পরিবার, সমাজ ও অনলাইনে কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি 
স্থানীয় নির্বাচনে প্রভাব বা প্রশাসনিক হস্তক্ষেপ বরদাশত করা হবে না: চিফ হুইপ
সর্বশেষ খবর
টিকাটুলিতে বাসের ধাক্কায় নারী নিহত, ঢামেকে কারাবন্দির মৃত্যু 
টিকাটুলিতে বাসের ধাক্কায় নারী নিহত, ঢামেকে কারাবন্দির মৃত্যু 
সৌদি প্রবাসীদের জন্য দূতাবাসের জরুরি নির্দেশনা
সৌদি প্রবাসীদের জন্য দূতাবাসের জরুরি নির্দেশনা
এইচএসসির ফল প্রকাশ ২৫ থেকে ২৯ অক্টোরের মধ্যে
এইচএসসির ফল প্রকাশ ২৫ থেকে ২৯ অক্টোরের মধ্যে
লিটনের সেঞ্চুরির পর বোলারদের দাপটে চতুর্থ দিন শেষ বাংলাদেশের
লিটনের সেঞ্চুরির পর বোলারদের দাপটে চতুর্থ দিন শেষ বাংলাদেশের
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ